• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Headline
ব্যয় মেটাতে ২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি আরও বাড়াচ্ছে ফিফা এসি ঘরে বসে কাজ করলেও হতে পারে ডিহাইড্রেশন! কীভাবে সতর্ক থাকবেন? মুকুটে নতুন পালক: ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: লাশ গুমের উপায় চ্যাটজিপিটিতে খুঁজেন ঘাতক, বৃষ্টির সন্ধানে নেমে মানবদেহের খণ্ডিতাংশ উদ্ধার এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখল ইসি, যাবেন হাইকোর্টে বাবার স্মৃতিবিজড়িত যশোরের সেই উলাসী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর হামের টিকা দ্রুত নিশ্চিত করার নির্দেশ হাইকোর্টের আগামী সপ্তাহ থেকেই লোডশেডিং কমার আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফিলিস্তিনের পৌর নির্বাচনে আব্বাসপন্থিদের বড় জয়: দুই দশক পর গাজায় ভোট

কম্পিউটারে কপি-পেস্টের জনক ল্যারি টেসলার

Reporter Name / ১২৮ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

কম্পিউটারের খুব কমন একটি ফাংশন কমান্ড কাট-কপি-পেস্ট। আমাদের দৈনন্দিন কম্পিউটার ও স্মার্টফোন ব্যবহারের অবিচ্ছেদ্য অংশ কাট-কপি-পেস্ট কমান্ড। এই যুগান্তকারী উদ্ভাবনের পেছনে অবদান আছে মার্কিন কম্পিউটারবিজ্ঞানী লরেন্স গর্ডন টেসলারের।

ল্যারি টেসলার ১৯৪৫ সালের ২৪ এপ্রিলে নিউইয়র্কে জন্মগ্রহণ করেন। ষাটের দশকে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটারবিজ্ঞানে ডিগ্রি লাভ করেন। এরপর তিনি জেরক্স, অ্যাপল, অ্যামাজন এবং ইয়াহুর মতো বিশ্বসেরা প্রযুক্তিপ্রতিষ্ঠানে কাজ করেন। কম্পিউটারকে ব্যবহারকারীবান্ধব করে তোলার জন্য কাজ করেন তিনি। তিনি ১৯৭০–এর দশকে নিয়মিত কর্মবাজারে প্রবেশ করেন। কম্পিউটার তখন আজকের মতো সহজলভ্য বা সহজবোধ্য ছিল না। জটিল কমান্ড আর সীমিত গ্রাফিক্যাল ইন্টারফেসের কারণে কম্পিউটার ব্যবহার কঠিন ছিল। ল্যারি টেসলার ১৯৭৩ সালে জেরক্সের পালো অল্টো রিসার্চ সেন্টারে যোগ দেন। এই গবেষণাকেন্দ্রে কম্পিউটারের অনেক কিছু উদ্ভাবন করা হয়। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ও পার্সোনাল কম্পিউটিংয়ের অনেক মৌলিক ধারণার জন্ম হয় সেখানে।

ল্যারি টেসলারের এ উদ্ভাবন প্রযুক্তির দুনিয়ায় ব্যাপক প্রভাব ফেলেছিল। ১৯৮০ সালে স্টিভ জবস ল্যারি টেসলারকে অ্যাপলে যোগদানের জন্য রাজি করান। অ্যাপলে ল্যারি টেসলার প্রায় ১৭ বছর কাজ করেন। অ্যাপলে থাকাকালে তিনি লিসা ও প্রথম ম্যাকিন্টোশ কম্পিউটারের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই কম্পিউটারেই তিনি কাট, কপি ও পেস্ট কমান্ড ব্যবহার করেন। ১৯৮৩ সালে লিসা কম্পিউটারে এই কমান্ড ব্যবহার করা হয়। টাইপিংয়ের কাজে কারসরের ব্যবহারের ধারণাও তাঁর অন্যতম উদ্ভাবন। ল্যারি টেসলার ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category