• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

৮ গোলের ম্যাচে টাইব্রেকারে রুদ্ধশ্বাস জয়ে কোপার নবম শিরোপা ব্রাজিলের

Reporter Name / ১৩৭ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

নারী কোপা আমেরিকায় আবারও শ্রেষ্ঠত্বের মুকুট পরলো ব্রাজিল। রুদ্ধশ্বাস এক ফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে নবমবারের মতো কোপার শিরোপা জিতল সেলেসাও মেয়েরা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে দু’দলই গোল করে ৪টি করে, এরপর টাইব্রেকার নির্ধারণ করে ম্যাচের ভাগ্য।

এটি ছিল কোপা আমেরিকা ফেমেনিনার দশম আসর, যার নয়টি শিরোপাই এখন ব্রাজিলের ঝুলিতে। আর সেলেসাওদের এই জয় ফেরার পর প্রথম আসর খেলা ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তা ভিয়েইরা দা সিলভার জন্যও ছিল স্মরণীয়। প্যারিস অলিম্পিকের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও গত মে মাসে মাঠে ফেরেন তিনি, আর প্রত্যাবর্তনেই দলের চতুর্থ কোপা জয়ে বড় ভূমিকা রাখেন।

তবে ম্যাচে নাটকীয়তার কমতি ছিল না। প্রথমবারের মতো কোপার শিরোপার দোরগোড়ায় চলে গিয়েছিল কলম্বিয়া। ম্যাচের শেষ দিকে ৩-২ গোলে এগিয়ে ছিল তারা। কিন্তু ইনজুরি সময়ের একেবারে শেষ মুহূর্তে গোল করে ব্রাজিলকে ম্যাচে ফেরান মার্তা।

অতিরিক্ত সময়েও নায়কোচিত ভূমিকায় মার্তা, এবার দলকে এনে দেন লিড। তবে সেটি ধরে রাখতে পারেনি ব্রাজিল, কলম্বিয়ার লেসি সান্তোস গোল করে ম্যাচ নিয়ে যান টাইব্রেকারে।

গোল সমতায় থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটেও উত্তেজনা অব্যাহত ছিল। মার্তা নিজে পেনাল্টি মিস করলেও বাকিরা তা পুষিয়ে দেন। প্রথম পাঁচ শটে দু’দলই করে তিনটি করে গোল। এরপর সাডেন ডেথে ব্রাজিল এগিয়ে গিয়ে নিশ্চিত করে শিরোপা।

ব্রাজিলের হয়ে অ্যাঞ্জেলিনা আলনসো, আমান্দা গুতেয়াস, মার্তা (২টি) এবং কলম্বিয়া হয়ে লিন্দা কাইসেদো, মায়রা রমিরেজ, তারসিয়ানের (আত্মঘাতি), লেসি সান্তোস গোল করেন।

এই জয়ের মধ্য দিয়ে টানা পঞ্চমবারের মতো কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হলো ব্রাজিল। পুরো আসর জুড়ে অপরাজিত থেকেই শিরোপা ঘরে তুলেছে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category