• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

বিশ্বব্যাংকের সহযোগিতায় হবে ১০ লাখ যুবকের প্রশিক্ষণ

Reporter Name / ৫৫৩ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

বিশ্বব্যাংকের সহযোগিতায় ১০ লাখ যুবককে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিতে একটি প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। সোমবার (১১ আগস্ট) সচিবালয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে সচিব এ তথ্য জানান।

তিনি বলেন, বিশ্বব্যাংকের সহযোগিতায় ১০ লাখ যুবককে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া যারা জুলাই যোদ্ধা আছেন, তাদের জন্য আলাদা একটা প্রকল্প নিয়েছি। সেখানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

সচিব বলেন, আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আছি। আমরা চাচ্ছি প্রচলিত যেসব প্রশিক্ষণ আছে সেগুলোর সঙ্গে প্রযুক্তিগত যে প্রশিক্ষণগুলো আছে তা আমরা যুবকদের দেবো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই-এর ওপর একটি প্রকল্প আছে। এছাড়া ফ্রিল্যান্সিং নিয়ে প্রকল্প চলমান। এটি অত্যন্ত চমৎকার একটি প্রকল্প। এর মাধ্যমে ফ্রিল্যান্সার সৃষ্টি হয়ে তারা বৈদেশিক মুদ্রা অর্জন করছেন।

তিনি বলেন, এবার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি/বহু প্রার্থী অংশীদারত্বে অগ্রগতি’। এটা আন্তর্জাতিকভাবেই নির্ধারণ করা। এর মাধ্যমে এবার প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমরা আমাদের যুব শক্তিকে তারুণ্যের শক্তিতে রূপান্তর করবো, তারা যেন আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অংশগ্রহণ করতে পারে।

এ সময়ে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) গাজী মো. সাইফুজ্জামানসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category