• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Headline
দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার: ৩ মাস বিশেষ সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর সয়াবিনের বাজারে ফের আগুন: বোতল ও খোলা তেল লিটারে বাড়ল ৪ টাকা প্লাবনের পদধ্বনি: বিপৎসীমা ছাড়াল ৪ নদী, ৫ জেলায় অকাল বন্যার শঙ্কা চেতনা বিক্রির পণ্য নয়: সংসদে ‘বীর মুক্তিযোদ্ধা’ সম্বোধনের প্রস্তাব শামা ওবায়েদের ‘জুলাই থেকেই বিনামূল্যে ড্রেস ও ব্যাগ পাবে শিক্ষার্থীরা’: শিক্ষামন্ত্রী সংসদের আঙিনায় নারীরা: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ৪৯, আটকে আছে একটির ভাগ্য শঙ্কামুক্ত মির্জা আব্বাস: শিগগিরই ফিরছেন চেনা রাজনৈতিক আঙিনায় খন্দকার মোশাররফের ১০৫ হিসাব অবরুদ্ধ কিউই বধের পুরস্কার: র‍্যাংকিংয়ে টাইগারদের বিশাল উল্লম্ফন প্রার্থনা করি যাতে বাংলাদেশ-ভারতের সম্পর্ক ঠিক না হয়: আসামের মুখ্যমন্ত্রী

মসজিদে নববীর সাবেক ইমাম ইন্তেকাল করেছেন

Reporter Name / ৪৫৪ Time View
Update : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

মসজিদে নববীর সাবেক ইমাম শায়েখ কারি মুহাম্মদ খলিল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার সকালে তিনি ইন্তেকাল করেন। মাগরিবের পর মসজিদে নববীতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

আল আরাবিয়ার খবরে বলা হয়, গত জানুয়ারি থেকে অসুস্থ ছিলেন শায়েখ মুহাম্মদ খলিল। এরপর থেকে তিনি চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষনে ছিলেন।

শায়েখ কারি মুহাম্মদ খলিল এক সময় ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবার ইমাম হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি মসজিদে নববীতে তারাবি নামাজের ইমামের দায়িত্ব পালন করেছিলেন।

শায়েখ কারি মুহাম্মদ খলিল তার সুললিত তেলাওয়াতের কারণে শ্রোতাদের কাছে ব্যাপক সমাদৃত ছিলেন। বাদশা সালমান বিন আব্দুল আজিজ রমজানে মসজিদে নববীতে তারাবি নামাজের ইমাম হিসাবে শায়খ মুহাম্মদ বিন খলিল আল-কারিকে নিয়োগের অনুমোদন দেন।

মসজিদে নববীর এই ইমামের ইন্তেকালে সৌদি আরবসহ বিভিন্ন দেশের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা শোক প্রকাশ করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category