• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
Headline
মুক্তবুদ্ধির চর্চাকেন্দ্র নাকি মতাদর্শের কারাগার: উচ্চশিক্ষালয়ে ক্রমবর্ধমান দমনপীড়ন ও সংকটের স্বরূপ বাই দ্য রিভারস অব ব্যাবিলন – ২ ইসরায়েলে আরও একটি প্যাট্রিয়ট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র সাত বছরে ছয় নির্বাচন, কেন থিতু হতে পারছে না ইসরায়েল? ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে উদ্যোগ নেই: বাণিজ্যমন্ত্রী স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও উপ-নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : ইসি সচিব ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে আগামীতে স্কুল-মাদ্রাসায় একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ঢাকা শহরে পদ্মা থেকে ১০০ কোটি লিটার পানি সরবরাহের নতুন প্রকল্প

আইসিসির পদ হারাতে পারেন নাকভি !

Reporter Name / ৬০৫ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

ইতিহাসের অন্যতম বিতর্কিত ক্রিকেট টুর্নামেন্টে পরিণত হয়েছে এশিয়া কাপ ২০২৫। শুরু থেকেই ভারত ও পাকিস্তান দলের মধ্যে চরম উত্তেজনা দেখা গেছে। গ্রুপ পর্বে ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি দলের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান, সেখান থেকেই বিতর্কের শুরু।

তবে মূল নাটক শুরু হয় ফাইনাল ম্যাচের পর। ভারত ম্যাচে জিতে চ্যাম্পিয়ন হলেও, তারা ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে।

জানা গেছে, ম্যাচ শেষ হওয়ার পর নাকভি নিজে ট্রফি নিয়ে চলে যান এবং সেটি এখন দুবাইয়ে এসিসি অফিসে তালাবদ্ধ অবস্থায় রয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, নাকভির অনুমতি ছাড়া ট্রফি সরানো যাবে না।

ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ ঘটনায় তীব্র আপত্তি জানিয়েছে। বোর্ডের মতে, যেহেতু এইবারের এশিয়া কাপ ভারতের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে, তাই এসিসি প্রধানের ট্রফি প্রদান ও নিজের কাছে রাখা অনৈতিক এবং নিয়মবিরুদ্ধ। বিসিসিআই সূত্রে জানা গেছে, তারা আগামী মাসে আইসিসির বৈঠকে এ বিষয়টি তুলতে চায়। এমনকি মহসিন নাকভিকে আইসিসি ডিরেক্টরের পদ থেকে সরানোর প্রস্তাবও উঠতে পারে বলে শোনা যাচ্ছে।

বিতর্ক আরও বেড়েছে মহসিন নাকভির একাধিক রাজনৈতিক মন্তব্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের পক্ষ নিয়ে দেওয়া বিবৃতির কারণে। তিনি শুধু পিসিবি চেয়ারম্যান নন, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও; যা পুরো বিষয়টিকে আরও জটিল করে তুলেছে।

বর্তমানে ভারতের জয়ের দুই সপ্তাহ পার হলেও ট্রফি এখনও হাতে পায়নি ভারতীয় দল। মহসিন নাকভি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি নিজে উপস্থিত না থাকলে ট্রফি হস্তান্তর করা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category