• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
Headline
এবার এশিয়ান গেমসের পালা বাংলাদেশের তারেক রহমানের দিল্লি সফর চূড়ান্তের আগে সুনির্দিষ্ট এজেন্ডা চায় ঢাকা: দ্য হিন্দু হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, আক্রান্ত ৪৮ হাজার ছাড়াল ভালোমন্দ খাওয়ার পর ঘুম পায় কেন? আত্মহত্যার হার শূন্যের কোঠায় নামাতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : ড. মঈন খান ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী

সাকিবের রেকর্ড ভাঙার অপেক্ষায় তাইজুল

Reporter Name / ২০৯ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

ক্রিকেট বিশ্বের এক সময়ের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান। পেশাদার ক্রিকেট থেকে অবসরের আগে রাজনীতিতে অংশ নিয়ে বিতর্কে জড়িয়ে এক বছর হলো জাতীয় দলের বাইরে আছেন সাকিব।

আগামীকাল মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক কিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এই টেস্টে রেকর্ডের হাতছানি বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সামনে।

আইরিশদের বিপক্ষে ৯ উইকেট পেলেই কিংবদন্তি সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলবেন তাইজুল। এখন পর্যন্ত দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব। ২৪৬ উইকেট নিয়ে তিনি আছেন শীর্ষে। তাইজুল ইসলামের উইকেটসংখ্যা ২৩৭টি।

সাকিব ২৪৬ উইকেট পেয়েছেন ৭১ টেস্টে। তাইজুলের সুযোগ আছে আরও কম টেস্টেই তাকে ছাড়িয়ে যাওয়ার। ২৩৭ উইকেট নিয়েছেন তিনি ৫৫ টেস্টে, আগামীকাল নামবেন ৫৬তম টেস্ট খেলতে।

৫৪ টেস্টে ২০৫ উইকেট নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ। পরের দুটি অবস্থান মোহাম্মদ রফিক (১০০) আর মাশরাফি বিন মর্তুজার (৭৮)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category