• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

আইসিসিতে ভারতের নামে অভিযোগ জানাবে পাকিস্তান

Reporter Name / ৩০০ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতীয় খেলোয়াড়দের অশোভন আচরণের অভিযোগে আইসিসির দ্বারস্থ হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি নিজেই এই অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘ ১৩ বছরের আক্ষেপ ঘুচিয়ে যুব এশিয়া কাপের শিরোপা জয়ের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাহ শরীফের অভ্যর্থনা পেয়েছে পাকিস্তান দল। উপস্থিত ছিলেন পিসিবি সভাপতিও। নাকভি সেখানে বলেন, ভারতীয় দলের খেলোয়াড়দের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না।

নাকভি বলেছেন, ‘অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের ক্রিকেটারদের উত্তেজিত করছিল ভারতীয় খেলোয়াড়রা। এই ঘটনায় আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানাবে পাকিস্তান। রাজনীতি ও ক্রীড়াকে সব সময় আলাদা রাখা উচিত।’

দুবাইয়ে আইসিসির ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত ফাইনালে বেশ কয়েকবারই দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথার লড়াই হয়েছে। দুই দলের তর্ক থামাতে হস্তক্ষেপ করতে হয়েছিল আম্পায়ারদের। যদিও ফাইনাল ম্যাচে ব্যাটে বলে লড়াই করতেই ব্যর্থ হয়েছে ভারত। তারা পাকিস্তানের কাছে ১৯১ রানে হেরেছে।

এরআগে ভারতীয় খেলোয়াড়দের অশোভন আচরণ নিয়ে কথা বলেছিলেন পাকিস্তান অনুর্ধ্ব ১৯ দলের কোচ সরফরাজ আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category