• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
Headline
সড়ক দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ স্থানগুলো সংস্কারে চরম উদাসীনতা বাণিজ্য বাধা কমলে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে প্রশ্ন হাসনাত আবদুল্লাহর পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী বিচারকদের যাতায়াতের সুবিধার্থে মাইক্রোবাস বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন আইনমন্ত্রী আওয়ামী লীগের তাণ্ডব রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড: সারোয়ার তুষার অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ে ব্যস্ত: নাসীরুদ্দীন পাটওয়ারী রপ্তানি লেনদেনে সাইবার জালিয়াতি ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের ৪ নির্দেশনা হজ নিবন্ধন শুরু, আবেদন করা যাবে যেভাবে

আওয়ামী লীগের তাণ্ডব রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড: সারোয়ার তুষার

Reporter Name / ৬ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লগি-বৈঠা নিয়ে যে তাণ্ডব চালাচ্ছে, তা রাজনীতি নয় বরং সন্ত্রাসী কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘আওয়ামী সন্ত্রাসবাদ ও আওয়ামীপনা: ফ্যাসিবাদবিরোধী বর্ষা বিপ্লবোত্তর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

সারোয়ার তুষার বলেন, ‘আওয়ামী লীগের পক্ষে যারা ওকালতি করছেন এবং যারা তাদের প্ল্যাটফর্ম দিচ্ছেন, তাদের বয়কট করতে হবে। এটা গণতান্ত্রিক আচরণ, ফ্যাসিবাদী আচরণ নয়। তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ এখনও লগি-বৈঠা নিয়ে তাণ্ডব চালাচ্ছে। তারা এখন যা করছে, তা রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড। এই সন্ত্রাস ক্রসবর্ডার সন্ত্রাস। ’

বৈঠকে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও সাংবাদিক শফিকুল আলম বলেন, ‘আওয়ামীপনা হচ্ছে, যা ইচ্ছা করব, কিন্তু বিচার করতে পারবেন না। ১৯৭৪ সালের দুর্ভিক্ষ কিংবা রক্ষীবাহিনীর মাধ্যমে মানুষ হত্যার জন্য বিচার হয়নি। এ জন্যই এখন আবার লগি-বৈঠার তাণ্ডব করছে। ’

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেখানে দলটির নেতা-কর্মী ও সমর্থকরা বিভিন্ন সময় বিক্ষোভ প্রদর্শন করেছেন। কয়েক দিন ধরে গোপালগঞ্জে সড়ক অবরোধ করে মিছিল করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

গতকাল রোববার (১৫ নভেম্বর) লগি-বৈঠা, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেখা যায়। মিছিল থেকে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন দলটির নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category