• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Headline
সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন গৃহশিক্ষক নির্বাচন: কিছু অভিজ্ঞতা, কিছু পরামর্শ দেশের বিভিন্ন অঞ্চলে কৃষিভিত্তিক স্থাপনা স্থাপন করতে চাই: মির্জা ফখরুল ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই মিলবে ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড় ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ-মিয়ানমার বৈঠক সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে বজ্রাঘাতে দুইজনের মৃত্যু

আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস, সাগরে একাধিক লঘুচাপের শঙ্কা

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

বর্ষার মাঝামাঝি সময়ে এসে চলতি আগস্ট মাসে দেশজুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। উজানে ভারী বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চল, সিলেট ও ময়মনসিংহে প্লাবনের ঝুঁকি যেমন রয়েছে। ভারী বৃষ্টিতে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে। তবে এই মাসে কোনো ঘূর্ণিঝড় বা বড় ধরনের তাপপ্রবাহের আশঙ্কা নেই। যদিও বৃষ্টির বিরতিতে আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম দেশবাসীকে ভোগাতে পারে। শনিবার (০১ আগস্ট) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) আগস্ট মাসের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, চলতি আগস্টের প্রথম সপ্তাহে (১ থেকে ৮ আগস্ট) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আকাশে মেঘের ঘনত্ব বেশি থাকবে। উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে টানা রোদ দেখার সম্ভাবনা বেশ কম। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও রংপুর, সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণাংশে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে উত্তরাঞ্চল ও দেশের উজান এলাকায় টানা বৃষ্টির কারণে নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে। তবে এই সময়ে সমুদ্রের পরিস্থিতি শান্ত থাকার সম্ভাবনা বেশি।

দ্বিতীয় সপ্তাহে (৯ থেকে ১৬ আগস্ট) দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রভাব বেশি দেখা যাবে বলে জানিয়েছে বিডব্লিউওটি। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে, যার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠতে পারে। ফলে সমুদ্রবন্দরে সতর্ক সংকেত জারির সম্ভাবনা রয়েছে। পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের ঝুঁকি বৃদ্ধি পাবে। অন্যদিকে উজান থেকে পানি নামায় উত্তরাঞ্চলে নদী নদীর পানি বেড়ে বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। এই সপ্তাহে একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হলেও তা বাংলাদেশ থেকে দেখা যাবে না।

আগস্টের শেষ দুই সপ্তাহে বৃষ্টিপাতের তীব্রতা দেশের বিভিন্ন অঞ্চলে বজায় থাকবে। ১৭ থেকে ২৪ আগস্ট পর্যন্ত প্রায় দেশজুড়ে আকাশে মেঘ বেশি থাকবে। দেশের ওপর এক বা একাধিক মৌসুমি বৃষ্টিবলয় সক্রিয় থাকায় সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। একাধিক নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।

সর্বশেষ সপ্তাহে (২৫ থেকে ৩১ আগস্ট) দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টিবলয় সক্রিয় থাকতে পারে। খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামে বেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। সমুদ্র উত্তাল থাকার পাশাপাশি বঙ্গোপসাগরে নতুন কোনো লঘুচাপের সৃষ্টি হতে পারে।

আগস্টের ২৮ তারিখে একটি চন্দ্রগ্রহণ সংঘটিত হওয়ার কথা থাকলেও বাংলাদেশ থেকে সেটি দৃশ্যমান হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category