• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
Headline
সরকারের বড় সাফল্য স্বাস্থ্য খাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী উচ্চশিক্ষার আড়ালে নীরব মেধাপাচার: বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা জ্বালানির দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: জ্বালানি প্রতিমন্ত্রী তৃণমূলের আধিপত্য বিস্তারে মুখোমুখি বিএনপি ও জামায়াত হাসপাতাল ঘুরতে ঘুরতে চলেই গেল ছোট্ট তনুশ্রী বেরিয়ে এলো অপ্রতিম হত্যার আসল কারণ আত্মহত্যায় প্ররোচনার মামলা: এমপি নজরুল ৪ ও প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ইট’স অ্যান অর্ডার ‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম

ইকুয়েডরে প্রাণহানি বেড়ে ২৭ ভূমিধসে

Reporter Name / ৪৯৭ Time View
Update : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

ইকুয়েডরে ভারী বৃষ্টিপাত থেকে সৃষ্ট ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। দেশটির কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে হওয়া ভূমিধসে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও অনেকে নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে তৎপরতা অব্যাহত আছে।

ইকুয়েডরের কর্মকর্তারা জানান, দেশটির আলাউসি শহরে ভারি বৃষ্টির পর পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে অন্তত ১৬৩টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ইকুয়েডরের ঝুঁকি ব্যবস্থাপনা সচিবালয় জানিয়েছিল, ভূমিধসের ঘটনায় ২৩ জনের মৃত্যু ও ৩৮ জন আহত হয়েছে। আর নিখোঁজ রয়েছে ৬৭ জন।

এক টুইটে কর্তৃপক্ষ জানায়, ভূমিধসে এ পর্যন্ত ২৭ জনের মৃত্যুর বিষয়ে তারা নিশ্চিত হয়েছে। ভূমিধসের এই ঘটনার মাত্র এক সপ্তাহ আগে ইকুয়েডরের এই অঞ্চলে ভূমিকম্পে ১৫ জনের প্রাণহানি হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category