• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Headline
এবার এশিয়ান গেমসের পালা বাংলাদেশের তারেক রহমানের দিল্লি সফর চূড়ান্তের আগে সুনির্দিষ্ট এজেন্ডা চায় ঢাকা: দ্য হিন্দু হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, আক্রান্ত ৪৮ হাজার ছাড়াল ভালোমন্দ খাওয়ার পর ঘুম পায় কেন? আত্মহত্যার হার শূন্যের কোঠায় নামাতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : ড. মঈন খান ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী

এবার এশিয়ান গেমসের পালা বাংলাদেশের

Reporter Name / ১ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

এশিয়ান গেমস ২০২৬ সামনে রেখে চীনে প্রস্তুতির শেষ ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বৃহস্পতিবার গুয়াংডং ফুটবল বেসে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে গুয়াংডং উইমেনস এফসির মুখোমুখি হয় তারা।

এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের চীন ক্যাম্প। আইচি-নাগোয়া এশিয়ান গেমসের নারী ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। ৭ ও ১০ সেপ্টেম্বর গুয়াংডংয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলার সূচি ছিল বাংলাদেশের।

চীনের শীর্ষ নারী ফুটবল লিগে বর্তমানে সপ্তম স্থানে থাকা গুয়াংডং উইমেনস এফসির বিপক্ষে দুটি ম্যাচ বাংলাদেশের জন্য ভালো প্রস্তুতির সুযোগ তৈরি করেছে। ক্লাবটি দেশটির শীর্ষ দলগুলোর বিপক্ষে নিয়মিত খেলে। তাই এশিয়ান গেমসের আগে এই দুই ম্যাচ বাংলাদেশ দলের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

১ সেপ্টেম্বর চীনে পৌঁছায় বাংলাদেশ দল। এরপর প্রস্তুতি ম্যাচ সামনে রেখে নিবিড় অনুশীলন করে তারা। প্রধান কোচ পিটার জেমস বাটলার এর আগে বলেছিলেন, শক্তিশালী চীনা দলের বিপক্ষে খেলার সুযোগ তার দলের জন্য গুরুত্বপূর্ণ। শারীরিক ও কৌশলগতভাবে ভিন্ন ধরনের প্রতিপক্ষের বিপক্ষে খেলে খেলোয়াড়েরা মূল্যবান অভিজ্ঞতা পাবেন বলেও জানিয়েছিলেন তিনি।

চীন ক্যাম্প শেষ করে শুক্রবার, ১১ সেপ্টেম্বর জাপানের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। রাত ৯টার দিকে নাগোয়া পৌঁছানোর কথা রয়েছে তাদের। সেখান থেকে বাসে করে ওসাকায় যাবে দলটি। এশিয়ান গেমসের নারী ফুটবল প্রতিযোগিতা চলাকালে ওসাকাতেই অবস্থান করবে বাংলাদেশ।

এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের পাঁচ দিন আগে, ১৪ সেপ্টেম্বর শুরু হবে নারী ফুটবল প্রতিযোগিতা। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল এবং তৃতীয় স্থানে থাকা সেরা দুটি দল কোয়ার্টার ফাইনালে উঠবে।

১৪ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান গেমসের অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর দক্ষিণ কোরিয়া ও মিয়ানমারের বিপক্ষে খেলবে তারা।

চীনে প্রস্তুতি পর্ব শেষ। এখন এশিয়ান গেমসের মাঠের লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার পালা বাটলারের দলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category