• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
Headline
দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে ভারত: এনসিপি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যসহ ৩৬ জনকে বিমান বাহিনী প্রধানের সংবর্ধনা সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি মত-পথ-আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে : মাহদী আমিন ২২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১২.৫ শতাংশ বেড়ে ১৩.৮২ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংকে লাগাতার অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ড. ইউনূসের ১০ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে

কুরবানির ও জাকাত নেসাবে পার্থক্য আছে কি?

Reporter Name / ৪১১ Time View
Update : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

প্রশ্ন: জাকাত এবং কুরবানির নেসাব কি? এই দুই নেসাবের মধ্যে কোনো পার্থক্য আছে কি?

উত্তর: জাকাত এবং কুরবানির নেসাব মৌলিকভাবে এক। অর্থাৎ সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে ৫২ ভরি রুপা অথবা তার সমপরিমাণ সম্পদের মালিক হওয়া। তবে কুরবানির নেসাব জাকাতের নেসাব থেকে দুই দিক থেকে ভিন্ন।

এক- জাকাতের জন্য বর্ষপূর্তি শর্ত কিন্তু কুরবানির ক্ষেত্রে তা শর্ত নয়। বরং ঈদের দিনগুলোতে অর্থাৎ ১০ জিলহজ সুবহে সাদিক উদিত হওয়ার সময় থেকে নিয়ে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত কেউ নেসাবের মালিক হলে তার ওপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে।

দুই- জাকাতের নেসাবের জন্য শর্ত হলো, স্বর্ণ-রুপা অথবা ব্যবসার সম্পদ কিংবা গবাদি পশু হওয়া। কিন্তু কুরবানির নেসাবের ক্ষেত্রে তা শর্ত নয় বরং এতে সব ধরনের মাল হিসাব করা হবে। অবশ্য তা মৌলিক প্রয়োজন থেকে অতিরিক্ত এবং ঋণ মুক্ত হতে হবে।

অতএব, কোনো ব্যক্তির নিকট যদি তার ব্যবহারের কাপড় ছাড়া অতিরিক্ত কাপড় থাকে বা দৈনন্দিন প্রয়োজন অতিরিক্ত তামা, পিতল ও চিনামাটি ইত্যাদির পাত্র থাকে অথবা অন্য কোন খালি জায়গা বা ঘর -বাড়ি  ফ্লাট বাসা ইত্যাদি থাকে  থাকে কিংবা মৌলিক প্রয়োজন অতিরিক্ত অন্য কোন প্রকারের জিনিসপত্র থাকে এবং সেগুলোর মূল্য নেসাব পরিমাণ বা তার চেয়ে বেশি হয় তাহলে তার ওপর কুরবানি ওয়াজিব হবে।

সূত্র: হাশিয়াতু তাহতাবী আলা দুররিল মুখতার ৪/১২০ ফাতাওয়া শামী ৯/৫২০ আল মুহিতুল বুরহানী ৮/৪৫৫, বাদায়েউস সানায়ে ৪/১৯৬

উত্তর লিখনে: মুফতি সাদেকুর রহমান, মুফতি ও মুহাদ্দিস, শেখ জনূরুদ্দীন (র.) দারুল কুরআন মাদ্রাসা, চৌধুরীপাড়া ঢাকা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category