• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
Headline
এবার এশিয়ান গেমসের পালা বাংলাদেশের তারেক রহমানের দিল্লি সফর চূড়ান্তের আগে সুনির্দিষ্ট এজেন্ডা চায় ঢাকা: দ্য হিন্দু হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, আক্রান্ত ৪৮ হাজার ছাড়াল ভালোমন্দ খাওয়ার পর ঘুম পায় কেন? আত্মহত্যার হার শূন্যের কোঠায় নামাতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : ড. মঈন খান ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী

কে এই রুবাবা দৌলা বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়া?

Reporter Name / ১৭৫ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

দেশের পরিচিত কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। আজ সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিষয়টি নিশ্চিত করেছে। নতুন এনএসসি মনোনীত পরিচালক হিসেবে বোর্ড সভায় যোগ দেওয়ার কথা আছে রুবাবার।

রুবাবা দৌলা সবচেয়ে বেশি পরিচিত কর্পোরেট ব্যক্তিত্ব হিসেবে। তবে দেশের খেলাধুলার সঙ্গেও তিনি যুক্ত আছেন অনেক দিন ধরে। এবার তিনিই যোগ দিলেন ক্রিকেটের সঙ্গে।

রুবাবা বর্তমানে ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি নেপাল ও ভুটানের কার্যক্রমও দেখছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের উচ্চপদে দায়িত্ব পালন করেছেন।

কর্পোরেট জীবনের পাশাপাশি খেলাধুলার প্রশাসনেও তার সক্রিয় ভূমিকা রয়েছে। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন তিনি। বর্তমানে তিনি স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের বোর্ড সদস্য হিসেবেও কাজ করছেন।

গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি বোর্ড নির্বাচনের পর এনএসসি দুইজন পরিচালক মনোনীত করেছিল— ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সল আশিক। কিন্তু ইশফাকের মনোনয়ন ঘিরে বিতর্ক শুরু হয়। জানা যায়, তিনি একসময় ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং সর্বশেষ জাতীয় নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন।

এনএসসি প্রথমে তার অপসারণের কথা জানিয়েছিল, তবে পরে পরিষ্কার করে জানানো হয় যে, ইশফাক স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এরপরই তার জায়গায় রুবাবা দৌলাকে নিয়োগ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category