• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
Headline
২৪ হয়েছিল বলেই ২৬ সালে নির্বাচন হয়েছে: ডা. শফিকুর রহমান আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোনো শঙ্কা নেই: ডিএমপি ক্যাপসুল সংকটে বাংলাদেশে ১৪ মাস ধরে বন্ধ ভিটামিন-এ ক্যাম্পেইন এআই কোম্পানি বেচে রাতারাতি বিলিয়নিয়ার ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত দুই তরুণ বাংলাদেশ ব্যাংকের সাইবার ঝুঁকি ও আন্তর্জাতিক লেনদেনের নিরাপত্তা সংকট জিটিএ ৬-এর প্রি-অর্ডারের তারিখ ও অফিশিয়াল কভার আর্ট প্রকাশ করল রকস্টার গেমস মুতা বিয়ে কি জায়েজ? বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েন করছে পাকিস্তান: উদ্বিগ্ন ভারত এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ: যে চাপে ইরানের সঙ্গে চুক্তিতে বাধ্য হলেন ট্রাম্প

কোহলির আরও একটি বিশ্ব রেকর্ড শচীনকে টপকে

Reporter Name / ১৭৮ Time View
Update : বুধবার, ৫ মার্চ, ২০২৫

ক্রিকেটের কিংবদন্তি ভারতীয় সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে আরও একটি বিশ্ব রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। আইসিসির প্রথম খেলোয়াড় হিসেবে আইসিসি টুর্নামেন্টে হাজার রানের মাইলস্টোন আগেই পার করেছেন কোহলি। ছাড়িয়ে গেছেন ৮,০০০ রানের মাইলস্টোনও।

মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাধিক নজির গড়েছেন কোহলি। এদিন কোহলি ৫৩ বলে অর্ধশতরান পূরণ করেন। আর এই হাফসেঞ্চুরি পূরণ করার সঙ্গে সঙ্গে ইতিহাস লিখে ফেললেন বিরাট।

আইসিসি ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টের ইতিহাসে কোহলি এদিন ২৪টি হাফসেঞ্চুরি বা তার বেশি স্কোর করেছেন। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে তিনি এই রেকর্ড গড়েছেন। সেই সঙ্গে টপকে গেছেন শচীন টেন্ডুলকারকে। শচীন আইসিসি ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টে মোট ২৩টি পঞ্চাশ বা তার বেশি রান করেছেন।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি অর্ধশতরান বা তার বেশি রান করার রেকর্ডের মালিকও হয়ে গেলেন কোহলি। তিনি টপকে গেলেন শিখর ধাওয়ান, সৌরভ গঙ্গুলি ও রাহুল দ্রাবিড়কে। তারা তিন জনই ছটি করে অর্ধশতরান বা তার বেশি রান করেছেন।

পাশাপাশি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের সার্বিক তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন কোহলি। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সব থেকে বেশি রান সংগ্রহকারী ভারতীয় ক্রিকেটার হয়ে গেলেন কোহলি।

এতদিন ভারতের হয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব থেকে বেশি রান করার রেকর্ড ছিল শিখর ধাওয়ানের দখলে। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির ১০টি ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেছেন ৭০১ রান। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ৯৮ বলে ৮৪ রানের ইনিংস খেলার পথে শিখর ধাওয়ানের সেই রেকর্ড ছাড়িয়ে যান কোহলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category