• রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
Headline
টিনএজের যে দোষগুলো আসলে গুণ আগামীকাল দেশজুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: যা জানা জরুরি ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনারসহ ৫ জনের রায় কাল ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৯২০ ছাড়াল, নতুন কম্পনে আতঙ্ক ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন চুক্তি: হিজবুল্লাহর তীব্র বিরোধিতা ইতালিতে এক পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা: শোকের ছায়া কোম্পানীগঞ্জে লন্ডন স্টক এক্সচেঞ্জে ফের শুরু বেক্সিমকো ফার্মার লেনদেন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির দা’র কোপে আহত দুই পুলিশ কর্মকর্তা শান্তিচুক্তির ‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরান

গুরুত্বপূর্ণ সফরে চীন যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

Reporter Name / ৫২৪ Time View
Update : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিন দিনের সরকারি সফরে চীন যাচ্ছেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে বেইজিং যাচ্ছেন তিনি। ইরানি প্রেসিডেন্টের এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছে দেশটির গণমাধ্যম।

চীনা সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চীনে রাষ্ট্রীয় সফর করবেন ইরানের প্রেসিডেন্ট। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং আজ রোববার এ তথ্য জানিয়েছেন।

ইরনা বলছে, সোমবার সন্ধ্যায় চীনের উদ্দেশে তেহরান ছাড়বেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার সফরসঙ্গী হিসেবে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও বাণিজ্যিক প্রতিনিধি দল থাকবে। সফরকালে চীনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন রাইসি। এ ছাড়া ইরান ও চীনের ব্যবসায়ীদের বৈঠকেও অংশ নেবেন তিনি।

খবরে বলা হয়েছে, ইরানি প্রেসিডেন্টের চীন সফরের এজেন্ডায় দেশটিতে অবস্থানরত প্রবাসীদের সঙ্গে বৈঠকের বিষয়ও রয়েছে।

প্রসঙ্গত, বর্তমান পরিস্থিতিতে ইরান ও চীন উভয় দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার টার্গেট। আবার ইউক্রেন ইস্যুতে তেহরানের বিরুদ্ধে রাশিয়াকে সহযোগিতার অভিযোগ তোলা হচ্ছে বার বার। এমন প্রেক্ষাপটে ইরানি প্রেসিডেন্টের বেইজিং সফর অনেক তাৎপর্যপূর্ণ।

সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে ইরানের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদার হয়েছে। এই মুর্হতে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। বিগত ১০ মাসের হিসাবে চীন ইরান থেকে ১২ দশমিক ৬ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। অপরদিকে চীন থেকে ইরান আমদানি করেছে ১২ দশমিক ৭ বিলিয়ন ডলারের পণ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category