• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Headline
মাদক ও সাইবার অপরাধ রুখতে কড়া হুঁশিয়ারি আইজিপির কলেজছাত্র হত্যায় ৭ জনের ফাঁসি স্বস্তিতে শুরু মাধ্যমিকের লড়াই: প্রশ্নফাঁসের শঙ্কা উড়িয়ে দিলেন শিক্ষামন্ত্রী বাসের ভাড়ায় আসছে সমন্বয়, সাংস্কৃতিক কূটনীতিতে ‘আঞ্চলিক’ নববর্ষের রূপরেখা ত্যাগের মূল্যায়নে স্বজন-ছায়া: নারী আসনে বিএনপির ৩৬ মুখ জোটের শরিকদের ছাড়, নারী আসনে জামায়াত-এনসিপির চূড়ান্ত তালিকা প্রস্তুত গম পাচার কেলেঙ্কারি: ভোটের মুখেই ইডির তলবে বিপাকে নুসরাত ব্যাট ছেড়ে মালিকানায় ‘ইউনিভার্স বস’: স্কটিশ ফ্র্যাঞ্চাইজি কিনলেন গেইল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি—সরকারের সাশ্রয়ের বিপরীতে কতটা পুড়ছে সাধারণ মানুষ? চার দেওয়াল পেরিয়ে দেশ গড়ার অঙ্গীকার: নারী আসনের ভোটে সরগরম নির্বাচন ভবন

ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা বঙ্গোপসাগরে

Reporter Name / ৪২০ Time View
Update : রবিবার, ৪ জুন, ২০২৩

সারা দেশে চলছে তীব্র তাপপ্রবাহ। এটি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এমন পরিস্থিতির মধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

বিভিন্ন গাণিতিক মডেল, আবহাওয়ার অবস্থা ও সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ও ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তবে এখনই ঘূর্ণিঝড় নিয়ে সুস্পষ্ট বক্তব্য দিতে নারাজ তারা।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বলছে, সোমবার সাগরে ঘূর্ণাবর্ত তৈরির শঙ্কা রয়েছে, যা পরে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

অন্যদিকে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, সাগরের সি সার্ফেস তাপমাত্রা ২৬ দশমিক ৫-এর ওপরে থাকা ঘূর্ণিঝড়ের জন্য উপযুক্ত পরিবেশ, যা বর্তমানে ২৭ থেকে ২৮ ডিগ্রিতে রয়েছে। এর ফলে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে আগামী ৭-৮ জুন নিম্নচাপ তৈরি হলে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category