• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Headline
ঢাকায় ই-রিকশা নিবন্ধনে সমন্বয়হীনতা: তিন সংস্থার আলাদা ক্ষমতায় জটিলতার শঙ্কা নিয়ন্ত্রণ ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক, বাড়ছে ডলারের দর ব্যাংক খাতে খেলাপির পাহাড়: মোট ঋণের ৩৪ শতাংশই এখন ঝুঁকির মুখে মোড় ঘুরে যায় ৫ আগস্ট দিল্লিতে সেই সংবাদ সম্মেলনের পর জ্বালানি সংকটে স্থবির শিল্প খাত: যন্ত্রপাতি কেনায় বিনিয়োগ কমেছে ৯৪ শতাংশ জ্যোতিকে আদালতে হাজির না করায় রিমান্ড শুনানি পেছাল সীমান্তে রুট খুঁজছে আওয়ামী লীগ, সতর্ক অবস্থানে প্রশাসন ২৫ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে মান পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

চূড়ান্ত হয়নি মজুরি, মালিকপক্ষের প্রস্তাব ১৫,৭০০, শ্রমিকনেতাদের দাবি ২২,০০০

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, অন্যদিকে শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব কাটছাঁট করে তা ২২ হাজারে নিয়ে এসেছে। তবে এটি চূড়ান্ত নয়। মঙ্গলবার মজুরি বোর্ডের বৈঠকের মধ্যে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। এ সময় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। তিনি বলেন, আলোচনা এখনো চলমান। আশা করছি আজ চূড়ান্ত সিদ্ধান্তে আসবে পারব।

আনুষ্ঠানিকভাবে বোর্ডের দেওয়া তথ্য ছাড়া কোনো উপায়ে পাওয়া তথ্যের দায় বোর্ড নেবে না বলেও জানান চেয়ারম্যান।

বিকেল সোয়া ৩টায় শুরু হওয়া এ বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন ও মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব। এ ছাড়া বিশেষজ্ঞ হিসেবে মালিকপক্ষ থেকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিজিএমইএর সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ আমিন রাসেল ও শ্রমিকপক্ষ থেকে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম সভায় অংশ নিয়েছেন।

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষাপটে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category