• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Headline
মোড় ঘুরে যায় ৫ আগস্ট দিল্লিতে সেই সংবাদ সম্মেলনের পর জ্বালানি সংকটে স্থবির শিল্প খাত: যন্ত্রপাতি কেনায় বিনিয়োগ কমেছে ৯৪ শতাংশ জ্যোতিকে আদালতে হাজির না করায় রিমান্ড শুনানি পেছাল সীমান্তে রুট খুঁজছে আওয়ামী লীগ, সতর্ক অবস্থানে প্রশাসন ২৫ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে মান পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী নারীকে স্তব্ধ করার রাজনীতি: সাইবার পরিসরে লিঙ্গভিত্তিক সহিংসতা হাঁটুর ব্যথায় কী করবেন ব্যালটের পর গণতন্ত্র: প্রাতিষ্ঠানিক সংস্কারের অসম্পূর্ণ পথ

মোড় ঘুরে যায় ৫ আগস্ট দিল্লিতে সেই সংবাদ সম্মেলনের পর

Reporter Name / ০ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি। এরপর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। এই রাজনৈতিক পটপরিবর্তনে দলটির বহু নেতা যে যেভাবে পেরেছেন পালিয়ে গেছেন বিভিন্ন দেশে। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পার হয়েছে। অন্তর্বর্তী সরকারের পর বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকারে আছে বিএনপি।

শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পর চলতি বছরের গত ৫ আগস্ট দিল্লিতে ভার্চুয়ালি সংবাদ সম্মেলন করেন। তাতে নাখোশ হয় ঢাকা। এতে ঢাকা-দিল্লির সম্পর্ক উন্নয়নে বাধা তৈরি হয়। যদিও বিএনপি সরকার গঠনে শুরুতে দিল্লির সঙ্গে সম্পর্ক কিছুটা ভালোর দিকে যাচ্ছিল।

কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল-তার মোড় মূলত ঘুরে যায় গত ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যুক্ত হওয়ার পর। এরপর নানা ইস্যুতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। সঙ্গে ছিল আস্থার সংকটও।

এরমধ্যেই আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। তার ঘোষণার পর থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে কিছুটা উত্তাপ ছড়িয়েছে।

ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা সামনে রেখে কখনো কিছুটা প্রকাশ্যে আবার কিছুটা গোপনে নানা ধরনের কর্মসূচি পালন করছে। এরমধ্যেই গত ৯ নভেম্বর বাংলাদেশে ফেরার জন্য নতুন পাসপোর্টের আবেদনও করেছেন। তার এমন সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

এদিকে, ডিসেম্বরকেন্দ্রিক ঘরে-বাইরে বিএনপি সরকারকে ব্যর্থ প্রমাণে নানামুখী চক্রান্ত ও যড়যন্ত্র চলছে। গত কয়েক দিনের দৃশ্যমান ঘটনাপ্রবাহে জনমনে আলোচনা উঠছে, এর পেছনে দেশি-বিদেশি শক্তিশালী চক্রের ইন্ধন রয়েছে। কার যোগসাজশে কোথায় কারা নীলনকশা করছে তা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ছে।

অন্যদিকে শেখ হাসিনাকে ভারত থেকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে প্রত্যর্পণের জন্য শুরু থেকেই ঢাকা দাবি জানিয়ে আসছে, যা এখনো বিদ্যমান। কিন্তু দিল্লি এটিকে ‘আইনি প্রক্রিয়া’র অংশ বললেও প্রত্যর্পণের জন্য কোনো দৃশ্যত উদ্যোগ নেয়নি। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য ঢাকার দাবিকে গুরুত্ব দেয়নি দিল্লি। বরং পেছন থেকে কলকাঠি নেড়ে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে সামনে এনেছে। যার পরিপ্রেক্ষিতে দেশের মধ্যে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা অব্যাহত আছে। ফলে ঢাকা-দিল্লির সম্পর্কে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে।

সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের দাবিতে ঢাকা এখন স্পষ্ট ও কঠোর অবস্থানে রয়েছে এবং এখানে কোনো অস্পষ্টতা নেই। দিল্লির সঙ্গে এ বিষয়ে প্রকাশ্যে বড় কোনো সমঝোতা বা নেগোসিয়েশন দৃশ্যমান না হলেও বাংলাদেশ আনুষ্ঠানিক অবস্থান জানিয়ে দিয়েছে। নোট ভারবাল দেওয়া ছাড়াও প্রেস কনফারেন্সের মাধ্যমে বক্তব্য তুলে ধরেছে। আড়ালে কোনো আলোচনা হয়ে থাকলেও তা কেউ জানে না।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. এম জসিম উদ্দিন যুগান্তরকে বলেন, বর্তমান সময়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সন্ধিক্ষণে রয়েছে এবং ঢাকার অবস্থান ক্রমেই কঠোর হচ্ছে। দিল্লির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ আগের মতো একতরফা সমঝোতার পথে হাঁটতে আগ্রহী নয়। বাংলাদেশের আদালতে মানবতাবিরোধী মামলার রায়ের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি একটি বিচারিক প্রক্রিয়া হিসাবে দেখা হচ্ছে। বাংলাদেশ সরকারের অবস্থান হলো, ভালো সম্পর্ক চাইলে ভারতকে বাংলাদেশের বিচারিক প্রক্রিয়াকে সম্মান জানাতে হবে। তবে ভারত তাকে ফেরত দেবে কি না, সে বিষয়ে সন্দেহ আছে।

সূত্র: যুগান্তর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category