হাঁটুতে ব্যথা নেই এমন পরিবার খুঁজে
পাওয়া যাবে না। হাঁটুর ব্যথা বললেই মনে
হয় এইটা বয়স্ক লোকের অসুখ। কিন্তু আমি
বলব, না। হাঁটু ব্যথা অল্প বয়স্ক লোকেরও
হতে পারে। অল্প বয়সের লোকদের যে
ধরনের হাঁটু ব্যথা হয় সেরকম হাঁটু ব্যথা
বয়স্ক লোকদের সাধারণত হয় না। যেমন:
সাত বছর বয়স্কদের হাঁটু ব্যথা হয়
সাধারণত রিকারেন্ট ডিসলোকেশন অব পেটেলার জন্য, পনেরো বছর
বয়স্কদের হাঁটু ব্যথা হয় সাধারণত অস্টিওকনড্রাইটিস ডিসিকেন রোগের
জন্য। ২৫ বছর বয়স্কদের হাঁটু ব্যথা হয় মিনিস্কাস ইনজুরির জন্য, ৬৫ বছর
বয়স্ক লোকদের অস্টিওআর্থাইটিস-এর কারণে বেশি হাঁটু ব্যথা হয়। এছাড়াও মিডিয়াল হ্যামস্ট্রিং মাসলের মাস্কুলো টেন্ডিনিয়াস জাংশন এবং
টেন্ডোনে ব্যথা। এক্স-রে রিপোর্টে বলা হয়েছে হাড়ের কোনো সমস্যা নেই।
মিসেস মেহেরুন্নেছার জন্য ফিজিওথেরাপি চিকিৎসা হবে সঠিক
চিকিৎসা পরিকল্পনা। ব্যথাযুক্ত টিস্যুগুলোতে ওয়াক্সপ্যাক স্ট্রোকিং করে,
সফট টিস্যু মোবালাইজেশন এবং ডিপ ট্রানভার্সফিকশন করতে হবে।
পাশাপাশি ইলেক্ট্রিক্যাল মোডালিটিসের মধ্যে লো-লেভেল লেজার থেরাপি
ব্যবহার করতে হবে। হেমেস্ট্রিং এবং কোয়ার্জিসেফ স্ট্রেসিং ও স্ট্রেন্দেনিং
করতে মোবালাইজেশন করে হাঁটুকে সম্পূর্ণ বাঁকা এবং সোজা করতে হবে
এবং হবে সঠিক নিয়ম অনুযায়ী। বায়োমেকানিক্স অনুযায়ী হাঁটুর সোজা-বাঁকা
বাড়ানো বা রেঞ্জ বাড়ানো সম্ভব। তারপর হোল্ড রিলাক্স টেকনিকের মাধ্যমে
মাংসকে লম্বা এবং আরো শক্তিশালী করতে হবে।
এভাবে কয়েক সপ্তাহ চিকিৎসা নিলে আশা করি মিসেস মেহেরুন্নেছা
ব্যথামুক্ত হবেন। এ চিকিৎসার পাশাপাশি তাকে কিছু উপদেশ মেনে চলতে
হবে। যেমন: সিঁড়িতে ওঠানামা আপাতত কম করতে হবে। ফিজিওথেরাপি
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় সঠিক পদ্ধতিতে ব্যায়াম করতে হবে।