• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Headline
দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে ভারত: এনসিপি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যসহ ৩৬ জনকে বিমান বাহিনী প্রধানের সংবর্ধনা সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি মত-পথ-আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে : মাহদী আমিন ২২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১২.৫ শতাংশ বেড়ে ১৩.৮২ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংকে লাগাতার অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ড. ইউনূসের ১০ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে

নিচু হয়ে মাটিতে বসতে পারছেন না: কেন এমন হচ্ছে

ডা. আলতাফ হোসেন সরকার / ৭ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

বেশিক্ষণ এক জায়গায় বসে থাকার পরে হঠাৎ উঠতে হলে সমস্যায় পড়েন।
কিংবা অনেকক্ষণ হাঁটার পরে মাটিতে নিচু হয়ে বসতে গেলে পা-কোমর সঙ্গ
দেয় না। আগে বয়স্কদের মধ্যে দেখা যেত এ সমস্যা। এখন মধ্য কুড়িতেও
কম ভোগান্তি হয় না। অনেকের উপস্থিতিতে এমন ঘটলে একটু লজ্জাই
করে। কিন্তু সমস্যার সমাধানও খুঁজে পাওয়া সহজ নয়।
সমাধান খোঁজার আগে জানা প্রয়োজন এ সমস্যার কারণ। তবে তা
সারিয়ে তোলার পদ্ধতির খোঁজ করা সম্ভব হবে। চিকিৎসকদের মতে, মূলত
জীবনধারায় কিছু অযত্নের কারণেই এ অসুবিধা হয়ে থাকে। আজকাল
বেশিরভাগ মানুষ দিনের বেশিরভাগ সময় ল্যাপটপের সামনে বসে থাকেন।
বসার ভঙ্গিও ঠিক থাকে না। তাতে কোমর ও পায়ে চাপ পড়ে। হাড় শক্ত
হয়ে যায়। চলাফেরায় কিছুটা অসুবিধাও হয়। এ পরিস্থিতি কাটানো অসম্ভব কিছু না। চলাফেরায় সমস্যা অনেকটাই
নিয়ন্ত্রণ করা যায় নিয়মিত শরীরচর্চার মাধ্যমে। এর জন্য খুব কঠিন কোনো
ব্যায়ামের প্রয়োজন নেই। সাধারণ স্ট্রেচিং প্রতিদিন করতে পারলেই ফিরে
পাওয়া যাবে আগের মতো চলাফেরার ক্ষমতা।
হাঁটু মুড়ে বসে ঘণ্টার পর ঘণ্টা
কাজ করার অভ্যাস থাকলে অনেকের
হয়ে যায়। এ অভ্যাসে বদল আনতে না
চাইলে নতুন আর একটি অভ্যাস তৈরি
করতে পারেন। রোজ সকালে কিছুক্ষণ
হাঁটুর ব্যায়াম করতে হবে। তবেই হাঁটু
জোর ফিরে পাবেন। হাঁটুর ব্যথা এখন প্রতিটি ঘরের সমস্যা। ব্লাড প্রেসার, ডায়াবেটিসের মতোই
এ রোগও জাঁকিয়ে বসেছে বাঙালি পরিবারে। মধ্য চল্লিশেও অনেকে আক্রান্ত
হচ্ছেন হাঁটুর ব্যথায়। ষাটোর্ধ্বদের মধ্যে এর প্রবণতা বেশি। আগে বয়স
বাড়লে হাঁটুর ব্যথায় ভোগার কথা শোনা যেত। কুড়িতেও অনেকে হাঁটু
ব্যথায় কাবু হচ্ছেন। অল্প বয়সের লোকদের যে ধরনের হাঁটু ব্যথা হয়,
সেরকম হাঁটুর ব্যথা বয়স্ক লোকদের সাধারণত হয় না।
বিভিন্ন বয়সে, বিভিন্ন কারণে হাঁটু ব্যথা হয়ে থাকে। যেমন: ৭ বছর বয়স্কদের
হাঁটু ব্যথা হয় সাধারণত রিকারেন্ট ডিসলকেশন অব পেটেলার জন্য, ১৫
বছর বয়স্কদের হাঁটু ব্যথা হয় সাধারণত অস্টিওকনড্রাইটিস ডিসিকেন
রোগের জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category