• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
Headline
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম

ষাটের পর হাঁটুর ব্যথায় বন্ধ হয়েছে শরীরচর্চা: ওজন ঠিক রাখতে কী করবেন

ডা. আলতাফ হোসেন সরকার / ১২ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

একটি বয়সের পর বিপাকহার তুলনামূলকভাবে অনেকটাই কমে যায়।
তাই ঝট করে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কাও বাড়ে। ওজন বেশি হয়ে গেলে
শরীরের অনেক অঙ্গের উপর বাড়তি চাপ সৃষ্টি হয়। গাঁটের ব্যথাও হতে
পারে। হৃদরোগ এবং কিডনীর সমস্যার প্রবণতা তৈরি হতে পারে। তাই
বয়স ৫০ পেরিয়ে গেলেও ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি।
বয়স বাড়লে শরীরচর্চার প্রতি অনীহা আসে। তাই ওজন বেড়ে যেতে
বেশি সময় লাগে না। অথচ ওজনই মূলত সব রোগের মূল। তাই এ বয়সে
ওজনকে বাগে আনতে খাওয়া-দাওয়ায় নজর দিতে হবে। কী কী খাওয়া
যাবে না, সে বিষয়ে ধারণা থাকলেও কোন কোন খাবার খেলে ওজন নিয়ন্ত্রণে
থাকবে, তা জানেন না অনেকেই।
পুরুষ ও মহিলা নির্বিশেষে কোলেস্টেরল, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের
মতো নানা শারীরিক সমস্যার সম্মুখীন হন। সুতরাং, বেশি করে সবুজ শাক
সবজি, ফলমূল খাওয়ার দিকে নজর দিন। লবণ ও চিনি একেবারেই বাদ দিন
প্রতিদিনের খাদ্য তালিকা থেকে। আর কী কী রাখবেন খাবারের তালিকায়।
ওমেগা-৩ সমৃদ্ধ খাবার: পেটের অতিরিক্ত মেদ ও চর্বি কমাতে ওমেগা-৩
জাতীয় খাবার বেশ উপকারী। সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ওমেগা-৩
পাওয়া যায়। এছাড়াও আখরোট, চিয়া বীজ, সয়াবিন খাবেন। সয়াবিন
তেলে প্রচুর পরিমাণে ওমেগা-৩ পাওয়া যায়।

প্রোটিনসমৃদ্ধ খাবার: প্রোটিন শরীরের পেশী মজবুত করে। অতিরিক্ত চর্বি
কমাতেও প্রোটিন অত্যন্ত সহায়ক। প্রোটিনসমৃদ্ধ খাবারে থাকা উচ্চ
গ্লাইসেমিক সূচক দীর্ঘসময় পেট ভর্তি রাখতে সাহায্য করে। দুগ্ধজাত
খাবার, ডিম এবং ফল, সবুজ শাক-সবজির মতো খাবারে ভরপুর প্রোটিন
থাকে। তাই ডায়েটে কার্বজাতীয় খাবার কমিয়ে বেশি করে প্রোটিন রাখুন।

ফাইবারসমৃদ্ধ খাবার: বিপাকক্রিয়ায় ব্যাপকভাবে সাহায্য করে। হজমশক্তি
বৃদ্ধির পাশাপাশি ফাইবার শরীরের ওজন, কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপের
মাত্রা কমাতেও সাহায্য করে। বিনস, বিভিন্ন শস্য, ব্রাউন রাইস, বেরি
জাতীয় ফল ও বাদামে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকে।

শীতে শতকরা ৪২ ভাগ মানুষের হাঁটু ও অনান্য জয়েন্টের ব্যথা বেড়ে যায়।
এক গবেষণায় বলা হয়েছে ঠাণ্ডা, আর্দ্র আবহাওয়ায় জয়েন্ট ব্যথা বৃদ্ধি পায়।
শীতে বায়োমেট্রিক চাপ কমে যায় ফলে আমাদের শরীরের কোষ বা
টিস্যুগুলো আমাদের স্নায়ুর উপর চাপ দেয় ফলে জয়েন্টে ব্যথা হয়।
এছাড়াও যাদের হাঁটুতে আর্থ্রাইটিস রয়েছে তাদের হাঁটু ব্যথার মাত্রা বহুগুণ
বেড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category