অনেকেই কমেন্ট করে জানতে চান আঙুল ফোটানো ভালো কি না, চলুন
জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
অফিসে কাজের মাঝে, বন্ধুদের
আড্ডার সময়, উৎসব-অনুষ্ঠানে মাঝে
মধ্যেই কানে আসে ‘মটমট’ শব্দ। আঙুল
ভাঁজ করে মটমট শব্দ করা অনেকেরই
নিত্য অভ্যাস। যারা এমনভাবে আঙুল
মুড়িয়ে শব্দ করেন, তাদের স্বস্তি হলেও
অনেকেই এ বিষয়টিকে বিরক্তির চোখে
দেখেন। অনেকের মতে, এ আচরণ মূলত
আলসেমির প্রকাশ। অনেককেই বলতে শোনা যায়, আঙুল ফোটানোর ফলে
ভবিষ্যতে বাতের সমস্যা হওয়ারও ঝুঁকি থাকে। কিন্তু আঙুল ফোটানোর
অভ্যাস সত্যিই কি শরীরের বিপদ ডেকে আনে?
আর্থ্রাইটিস অ্যান্ড রিউম্যাটিজম জার্নালে প্রকাশিত এক গবেষণা
অনুযায়ী, আঙুল ফোটানোর সঙ্গে বাত হওয়ার কোনোরকম সম্পর্ক নেই।
আঙুলের অস্থিসন্ধিতে তরল পদার্থ জমা থাকে। আঙুল ফোটানোর সময়ে
অস্থির মাঝে ফাঁক বেড়ে যায়। ওই ফাঁকে বুদবুদ সৃষ্টি হয়। বুদবুদগুলোতে
নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন-ডাই-অক্সাইড পূর্ণ থাকে। গ্যাসে পরিপূর্ণ
সেই বুদবুদগুলো ফেটে গিয়েই মটমট শব্দ আসে।
গবেষণায় বলা হয়েছে, যতক্ষণ না আঙুল ফোটালে ব্যথা কিংবা
ফোলাভাব দেখা দিচ্ছে, ততক্ষণ আঙুল ফোটালে কোনো সমস্যা নেই। এ
অভ্যাসের কারণে আঙুলের জড়তা কাটে, আঙুলের নরম টিস্যুগুলো স্ট্রেচ
হয়। তাই মাঝেমধ্যে আঙুল ফোটানো বদভ্যাস নয়, বরং এর প্রভাবে
শরীরের লাভই হয়।
তবে সেলুনে গিয়ে ঘাড় ফোটানো থেকে বিরত থাকুন।
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস এক ধরনের প্রদাহজনিত কন্ডিশন
যা কবজি থেকে বৃদ্ধাঙ্গুলের দিকে আসা দু’টি টেন্ডনে প্রচণ্ড প্রদাহ তৈরি করে
ফলে হাতের মুভমেন্ট করা খুবই কষ্টদায়ক হয়। এক্ষেত্রে দু’টি টেন্ডন ক্ষতিগ্রস্ত
হয়—অ্যাবডাকটর পলিসিস লংগাস—একসটেনসর পলিসিস ব্রেভিস।
এ রোগের কারণগুলোর মধ্যে রয়েছে—কবজির ওভার ইউজ, বৃদ্ধাঙ্গুলির
অতিরিক্ত ব্যবহার, টুইস্টিং মুভমেন্ট বেশি করা, প্রেগন্যান্সি, বয়স ৪০-এর
বেশি, কাপড় নিংড়ানো। আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে খুবই দ্রুত ডি কোয়াভেন
টেনোসাইনোভাইটিসের চিকিৎসা সম্ভব। ফিজিওথেরাপি ি চকিৎসার মধ্যে
রয়েছে—ট্রান্সভার্স ফ্রিকশন ম্যাসাজ, আল্ট্রাসাউন্ড থেরাপি, কোল্ড প্যাক,
ফিজিওথেরাপি ১১৫
১১৬ ফিজিওথেরাপি
ট্যাপিং, স্ট্রেচিং, মুভমেন্ট স্ট্র্যাটেজি, মোবিলাইজেশন, টাস্ক স্পেসিফিক
পারফমেন্স, স্ট্রেনদেনিং এক্সারসাইজ।
এক্ষেত্রে টেন্ডন দু’টি একটি সিথ বা টানেলের মধ্য দিয়ে কবজি থেকে
বৃদ্ধাঙ্গুলের দিকে যায়। ফিজিওথেরাপির মাধ্যমে টেন্ডনে প্রদাহ কমিয়ে আনা
হয় ও স্ট্রেনদেনিং এক্সারসাইজের মাধ্যমে মাংসকে শক্তিশালী করলে রোগী
ব্যথামুক্ত অনুভব করেন।
এছাড়াও জীবনযাত্রায় কিছু পরিবর্তন যেমন: ভারি জিনিস ওঠানো থেকে
বিরত থাকা, টুইস্টিং মুভমেন্ট না করা, কাপড় নিংড়ানো থেকে বিরত
থাকা, নিয়মিত এক্সারসাইজ করা।
উপরে বর্ণিত রোগীর দু’সপ্তাহ নিয়মিত ও পরবর্তী দু’সপ্তাহে তিনি
সপ্তাহে তিনদিন চিকিৎসা নিয়েছেন ও বর্তমানে তিনি সুস্থ আছেন। এভাবে
সঠিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে এ রোগ থেকে মুক্তি সম্ভব। সঠিক
ফিজিওথেরাপি চিকিৎসা নিন, সুস্থ থাকুন।