• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Headline
সুস্থ, মানবিক ও সহমর্মিতাপূর্ণ বাংলাদেশ গড়াই সরকারের অন্যতম লক্ষ্য: জুবাইদা রহমান এসডিজি অর্জনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: স্পিকার খাদ্যে ভেজাল প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে: খাদ্যমন্ত্রী সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ দলের পলাতকদের তথ্য দিলে পুরস্কার দেবে যশোর বিজিবি মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি গোপালগঞ্জের ডিসি প্রত্যাহার, এসপি বদলি ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রিজভী

ঘণ্টার পর ঘণ্টা মোবাইলের পর্দায় চোখ: বাড়ছে মেরুদণ্ডের রোগ

ডা. আলতাফ হোসেন সরকার / ৩ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নিত্যদিনের কাজ, পড়াশোনা, কেনাকাটা, বিনোদন সবকিছুর জন্যই মানুষ
মোবাইল বা কম্পিউটারের উপর নির্ভরশীল। শুধু বড়রাই নন, বাচ্চারাও
অনেকটা সময় কাটায় কম্পিউটার বা মোবাইলের দিকে তাকিয়ে। যা
চোখের ক্ষতি তো করেই, পাশাপাশি দীর্ঘক্ষণ একভাবে বসার জন্য
অস্থিসন্ধিতে ব্যথা, কাঠামোর গঠনগত সমস্যাও দেখা দেয়। ব্রাজিলের
গবেষকদের করা একটি সমীক্ষায় দেখা গেছে, শুধু কোমর বা মেরুদণ্ডের
সমস্যা নয়, ঘণ্টার পর ঘণ্টা মোবাইল বা কম্পিউটারের পর্দার দিকে
তাকিয়ে চোখের সমস্যা, দীর্ঘক্ষণ একভাবে বসে বা শুয়ে থাকার ফলে
পাকস্থলীর উপর চাপ পড়ে। তাই হজমের সমস্যা হওয়াও স্বাভাবিক।
এ গবেষণায় মূলত ‘থোরাসিস স্পাইন পেন’ বা ‘টিএসপি’র উপর জোর
দিয়েছিলেন বিজ্ঞানীরা। কারণ, দীর্ঘক্ষণ বসে থাকার ফলে বুকের ঠিক পিছন
দিকে, ঘাড়ের নিচ থেকে কোমরের লাম্বার স্পাইন পর্যন্ত বিস্তৃত এ অংশটি
ক্ষতিগ্রস্ত হয়। সাও পাওলোর একটি স্কুলের ১৪ থেকে ১৮ বছর বয়সি বেশ
কিছু ছেলে-মেয়েদের নিয়ে হওয়া সমীক্ষায় এ তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা।
মূলত বাচ্চা এবং বয়ঃসন্ধির দোরগোড়ায় থাকা ছেলে-মেয়েরা এ সমস্যার
সম্মুখীন হয় বেশি। তবে এ সমস্যা শুধু যে পড়ুয়াদের মধ্যেই বেশি দেখা
যায়, এমনটা কিন্তু নয়। যে কোনো বয়সের মানুষের কোমরেই এধরনের
সমস্যা হতে পারে। গবেষক অ্যালবের্তো ভিত্তা বলেন, ‘পড়ুয়াদের
স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখেই আমরা এ গবেষণাটি করেছিলাম। বিভিন্ন
স্কুলের শিক্ষক, পড়ুয়া এবং তাদের অভিভাবকদের সচেতন করার উদ্দেশে
ব্যবহার করা যেতে পারে।’
দীর্ঘক্ষণ বসে কোমরে, অস্থিসন্ধিতে ব্যথা হওয়া অস্বাভাবিক নয়।
কিন্তু এ ব্যথার পরিমাণ বেড়ে যাওয়ার জন্য দায়ী করোনা পরিস্থিতি।
এধরনের যন্ত্রের ব্যবহার নানা বয়সের মানুষের শরীরের বিভিন্ন স্থানে ব্যথার
পরিমাণ অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে। অনেক রোগী আমাদের কাছে এসে
বলে—স্যার হাত অবশ অবশ
লাগে, ঝিমঝিম করে, হাতে বোধ
পাই না, রাতে ঘুমাতে যাব, খুব
কষ্ট হয়, কী করবো স্যার, যদি
কিছু ওষুধের নাম বলতেন।
চলুন জেনে নেই ঘরে বসে
নিজেই হাত ঝিমঝিম দূর করার
কৌশল। প্রথমে আমরা জেনে নেই হাত অবশ হওয়ার কারণ:
আমাদের হাত অবশ ও ঝিমঝিম করলেও হাতে আমাদের অসুখ
থাকে না, অসুখ থাকে ঘাড়ে। কেননা, ঘাড় থেকে হাতে নার্ভ সাপ্লাই যায়।
অনেক রোগী বলে স্যার আমার তো ঘাড়ের কোনো অসুখ নেই, আমার
হাতে সমস্যা।
সাধারণত ঘাড়ের সমস্যার কারণে কিংবা ঘাড় থেকে উৎপত্তি হয়ে কাঁধ
ও হাতের কবজিতে কষ্ট হয় বা অবশ অনুভূতি কিংবা ব্যথা হয়। সুতরাং,
ঘাড় ব্যথার অনেক কারণ রয়েছে। সে কারণগুলো বের করতে হবে কেন এবং
কোন স্ট্রাকচারের অসুস্থতার জন্য ঘাড় ব্যথা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category