সবকিছুই এখন ডিজিটাল মাধ্যমের উপর
নির্ভরশীল। পড়াশোনা থেকে বাজার
দোকান—সবকিছুই সামলানো যাচ্ছে
ফোন কিংবা কম্পিউটারের পর্দায়। ফলে
কায়িকশ্রম খানিক কম হচ্ছে। অনেকেই
আবার সময়ের অভাবে বাড়িতেও
শরীরচর্চা করে উঠতে পারেন না।
সবকিছুর ফলে পিঠে ব্যথার সমস্যা বেড়ে
যাচ্ছে। সমস্ত বয়সের মানুষের মধ্যেই এ সমস্যার পরিমাণ বাড়ছে।
৯০ শতাংশ মানুষের পিঠে ব্যথার প্রধান কারণ এক জায়গায় অনেকক্ষণ
বসে থাকা। তবে এ সমস্যার তাৎক্ষণিক উপশমও হতে পারে, এমন কিছু
উপায় আছে। সেগুলো হলো:
চেষ্টা করুন, ঘুমানোর সময় মাথার নিচে বালিশ না নিতে।
নিয়মিত শবাসন, ভুজঙ্গাসন, মকরাসন ইত্যাদি শরীরচর্চা করলে
পিঠের ব্যথা কমে।
অফিসের কাজ করার সময়ে একই জায়গায় এবং একই ভঙ্গিতে
অনেকক্ষণ বসে থাকবেন না। প্রতি ২০ মিনিট অন্তর বিরতি নিতে
পারেন। উঠে দাঁড়ান, হাঁটাচলা করুন।
খাদ্যাভাসের যে ভুলগুলো অসুস্থতার ঝুঁকি বাড়ায়:
খাদ্য তালিকায় শাক-সবজি কম রাখা।
কম পরিমাণে দানা শস্য খাওয়ার অভ্যাস।
স্বাস্থ্যকর ফ্যাটজাতীয় খাবার যেমন— কাজুবাদাম, কাঠবাদাম
ইত্যাদি খাদ্যতালিকা থেকে বাদ রাখা।
অত্যধিক মাত্রায় লবণ খাওয়ার অভ্যাস।
খাদ্য তালিকায় ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের মাত্রা কম রাখা।
নিত্যদিনের কাজ, পড়াশোনা, কেনাকাটা, বিনোদন সবকিছুর জন্যই মানুষ
মোবাইল বা কম্পিউটারের উপর নির্ভরশীল। শুধু বড়রাই নন, বাচ্চারাও
অনেকটা সময় কাটায় কম্পিউটার বা মোবাইলের দিকে তাকিয়ে। যা
চোখের ক্ষতি তো করেই, পাশাপাশি দীর্ঘক্ষণ একভাবে বসার জন্য
অস্থিসন্ধিতে ব্যথা, কাঠামোর গঠনগত সমস্যাও দেখা দেয়। ব্রাজিলের
গবেষকদের করা একটি সমীক্ষায় দেখা গেছে, শুধু কোমর বা মেরুদণ্ডের
সমস্যা নয়, ঘণ্টার পর ঘণ্টা মোবাইল বা কম্পিউটারের পর্দার দিকে
তাকিয়ে চোখের সমস্যা, দীর্ঘক্ষণ একভাবে বসে বা শুয়ে থাকার ফলে
পাকস্থলীর উপর চাপ পড়ে। তাই হজমের সমস্যা হওয়াও স্বাভাবিক।