• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Headline
৬০ বছরের গোপন পরমাণু রহস্য, ইসরায়েলকে নিয়ে নীরবতা ভাঙছে যুক্তরাষ্ট্র? পাহাড়ের গহিনে ভারী অস্ত্রের ঝনঝনানি: আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর হাতে স্নাইপার ও মর্টারের নতুন আতঙ্ক ঘাড়ের যন্ত্রণায় ভুগছেন: কোন তিনটি ব্যায়ামে দূর হবে দিশেহারা মধ্যবিত্তের জন্য ১১টি টোটকা সংঘাতের পথেই হাঁটছেন ট্রাম্প সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর না হওয়ায় বড় কৌশলগত সম্ভাবনা হারিয়েছে বাংলাদেশ: হামিদুর সমবায়ই পারে গ্রামীণ দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখতে: রিজভী জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্বের জায়গা তৈরি করতে হয় কাজের মাধ্যমে: আইনমন্ত্রী বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী

ঘাড়ের যন্ত্রণায় ভুগছেন: কোন তিনটি ব্যায়ামে দূর হবে

ডা.-আলতাফ হোসেন সরকার / ২ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

অনলাইনে ঘাড় গুঁজে পড়াশোনা হোক বা বাড়ি থেকে কাজ করার কারণেই
হোক, কমবয়সি থেকে বয়স্ক—বেশিরভাগ মানুষ ঘাড়ের ব্যথায় ভুগছেন।
ঘাড়, পিঠ বা কোমরের ব্যথার মূলে আছে নিয়মিত শরীরচর্চার অভাব
কিংবা এক জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকা কিংবা ভুল ভঙ্গিতে বসে টিভি বা
কম্পিউটারের পর্দার দিকে তাকিয়ে থাকার কারণেও বাড়তে পারে ঘাড়
ব্যথার প্রকোপ।
ভারি জিনিস তোলার সময়ও অসাবধানতাবশত ঘাড়ে লেগে যেতে
পারে।
ব্যথা হলে প্রাথমিকভাবে অগ্রাহ্য করলে পরে ভোগান্তির মাত্রা বাড়তে
পারে।
এ ব্যথা দীর্ঘদিন থেকে যেতে পারে। আবার কিছুদিনের মধ্যেও চলে
যেতে পারে। তবে ব্যথা হলে ঘাড়ের কয়েকটি ব্যায়াম করলে সমাধান পেতে
পারেন।
 মাঝে মাঝেই ঘাড় ঘোরান: অনেকক্ষণ একদিকে তাকিয়ে থাকলে
ঘাড়ের পেশীগুলো নমনীয়তা হারায়। তাই দীর্ঘসময় একদিকে
তাকিয়ে থাকলেও মাঝে মাঝে মাথা দু’দিকে ঘুরিয়ে নিন। ৫-৭
সেকেন্ডে অনুশীলন করতে পারেন।
 ঘাড় নিচু করে রাখুন: কাজের অত্যধিক চাপ থাকলে অনেকেই
কম্পিউটারের পর্দা থেকে চোখ নামানোর সুযোগ পান না। এতে
ঘাড়ে ব্যথার আশঙ্কা বৃদ্ধি পায়। একদৃষ্টে সামনের দিকে তাকিয়ে
না থেকে কাজের ফাঁকে ফাঁকে মাথা নিচের দিকে ঝুঁকিয়ে
রাখুন। কমপক্ষে পাঁচ সেকেন্ড এ ভঙ্গিতে থাকুন।
 ঘাড় কাত করে রাখুন: বেশিক্ষণ এক জায়গায় বসে থাকলে শুধু
ঘাড় নয়, পিঠ ও কোমরেও ব্যথা হতে পারে। ঘাড়ের পেশীগুলো
এর ফলে স্বাভাবিক স্থিতিস্থাপকতা হারায়। কাজ করতে করতেই
ঘাড় কাত করে রাখুন। এতে ঘাড়ের পেশীগুলো সচল থাকে। মাঝে মাঝেই ঘাড় শক্ত হয়ে যায়:
ফ্রোজেন শোল্ডার থেকে রক্ষার
উপায় অফিসে একটানা বসে কাজ
করার মাঝে হাত নাড়াচড়া করতে
গেলে কাঁধে প্রবল যন্ত্রণা হয়।
সমস্যার নাম ‘ফ্রোজেন শোল্ডার’।
মনে হয় যেন কাঁধটা শক্ত হয়ে
গেছে,
কোনোভাবেই
নাড়ানো
যাচ্ছে না। এ রোগে আক্রান্ত হলে কাঁধের বল ও সকেট সন্ধি আক্রান্ত হয়। বয়স ৪০ পেরোলেই এ রোগের ঝুঁকি বেশি করে দেখা দেয়। ডায়াবেটিস,
থাইরয়েড, হার্টের অসুখ থাকলে ফ্রোজেন শোল্ডারের ঝুঁকি বাড়ে।
শরীরে হরমোনের ভারসাম্য বিগড়ে গেলে কিংবা কোনো চোট-আঘাত
থেকেও এ রোগ হতে পারে। ফ্রোজেন শোল্ডারের সমস্যা থাকলে কীভাবে
যন্ত্রণার হাত থেকে রেহাই পাবেন।
 ১. ফ্রোজেন শোল্ডার থেকে রেহাই পেতে ঘুমের সঙ্গে কোনোরকম
আপস চলবে না। ঘুমানোর সময়ে শোয়ার ধরন ঠিক রাখতে হবে।
ভুল ভঙ্গিমায় শুলেই ঘাড়ে ব্যথা বাড়বে। খুব বেশি উঁচু কিংবা শক্ত
বালিশ নিয়ে ঘুমোবেন না।
 ২. অফিসে যখনই ক্লান্ত লাগবে বা কাঁধে যন্ত্রণা হবে, তখন চেয়ারে
বসে না থেকে মিনিট দশেকের বিরতি নিন। ওই সময় হাঁটাহাঁটি
করুন। হাতের ব্যায়াম করতে থাকুন।
 ৩. লং ড্রাইভে যেতে পছন্দ। তবে ফ্রোজেন শোল্ডার থাকলে
একটানা অনেকক্ষণ গাড়ি চালানো মোটেই আপনার জন্য ভালো
হবে না, এতে সমস্যা বাড়বে।
 ৪. যতটা সম্ভব নিজেকে মানসিক চাপমুক্ত রাখুন। মানসিক চাপ,
উদ্বেগ, চিন্তা বাড়লেই ঘুম কম হবে, ক্লান্তি থেকে ঘাড়ে ব্যথা
হবে।
 ৫. ফ্রোজেন শোল্ডার সারাতে ব্যায়াম ছাড়া উপায় নেই। রোজ ঘুম
থেকে উঠে নিয়ম করে ঘাড়ের হালকা ব্যায়াম করুন।
ফ্রোজেন শোল্ডারের যন্ত্রণা বাড়লে হালকা গরম পানিতে সৈন্ধব লবণ
মিশিয়ে চার-পাঁচ মিনিট গোসল করুন। গোসল করার সময় ঘাড় নাড়াচাড়া
করবেন না। আস্তে আস্তে ঘাড়ের পেশীগুলো শিথিল হতে শুরু করবে।
এছাড়া ঘাড়ের ব্যথা যদি অসহ্য হয়ে ওঠে, তাহলে বেশ কিছুক্ষণ আইস
প্যাক চাপা দিয়ে রাখুন। খানিকক্ষণের মধ্যেই আরাম পাবেন। ঘাড়ের
উপর হিটিং প্যাড চেপে রাখলেও রক্ত সঞ্চালন বেড়ে ঘাড়ে ব্যথা
কমবে। ব্যথা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছালে চিকিৎসকের পরামর্শ নিয়ে
ফিজিওথেরাপি করাতে হবে। আমাদের চেম্বারে এ সমস্যার রোগী অনেক
আসে—যারা অল্প কিছুদিন চিকিৎসায় আল্লাহপাক তাদের খুব দ্রুত সুস্থ
করে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category