• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
Headline
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সওজের ৪০০ স্থাপনায় বসছে সৌরবিদ্যুৎ প্যানেল রুফটপ সোলারে অর্থায়নে ইডকল ও সরকারের মধ্যে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি জাল সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় এপিইউবি ৩২৯ কোটি টাকা বরাদ্দ পেল ২৫৩ ইউনিয়ন পরিষদ বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আ. লীগ: হাসনাত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপিল করলো গ্রামীণ কল্যাণ সেনাসদস্যদের ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: সাভারে প্রধানমন্ত্রী অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন পিস্তল হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবিপ্রধান

‘জাতীয় কবিতা উৎসব’ আগামী ১ ও ২ ফেব্রুয়ারি

Reporter Name / ৩৪১ Time View
Update : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ‘জাতীয় কবিতা উৎসব-২৫ আয়োজনের ঘোষণা দিয়েছে জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। শনিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান।

তিনি বলেন, ‘স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা’- এই স্লোগান নিয়ে ১ ও ২ ফেব্র“য়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত হবে ‘জাতীয় কবিতা উৎসব-২০২৫’। জাতীয় কবিতা পরিষদ আয়োজিত এ উৎসব সফলভাবে আয়োজন করার জন্য কবি মোহন রায়হানকে আহ্বায়ক, কবি রেজাউদ্দিন স্টালিন ও কবি শাহীন রেজাকে যুগ্ম আহ্বায়ক এবং কবি মানব সুরতকে উৎসব সমন্বয়ক করে একটি উৎসব পরিষদ এবং জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ কবিদের নেতৃত্বে ২৪টি উপপরিষদ গঠন করা হয়েছে।

কবিতা উৎসব-২৫ আয়োজন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র দোতলায় চালু করা হয়েছে উৎসব দপ্তর। কবিদের নাম রেজিস্ট্রেশনসহ উৎসবের যাবতীয় প্রস্তুতির কাজ চলবে এই দপ্তরে। দপ্তর খোলা থাকবে শনিবার থেকে বৃহস্পতিবার বিকাল ৪টা হতে রাত ৮টা পর্যন্ত, শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। এছাড়াও আগ্রহী কবিদের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা রয়েছে। সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, লেখক-গবেষক ও কবি সলিমুল্লাহ খান, ছড়াকার আবু সালেহ, কবি মতিন বৈরাগী, কবি সোহরাব হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category