• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Headline
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে : মীর শাহে আলম উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশায় নম্বর প্লেট ও কিউআর কোড আনার পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি হাজারের বেশি অর্থনীতির ভিত্তি গড়েছিলেন সাইফুর রহমান: রিজভী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের’ নাম পরিবর্তনের দাবি এমপি মারদিয়ার পাটওয়ারীর পর এবার আসিফ মাহমুদের ভোটার এলাকা পরিবর্তন

জীবনের বিনিময়ে হলেও দেশ ও স্বাধীনতা রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রয়োজনে জীবনের বিনিময়ে হলেও দেশ ও স্বাধীনতা রক্ষা করার কথা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

রোববার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয় স্বার্থে বিভেদ ভুলে ঐক্যের মাধ্যমে সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন তিনি।

দেশের শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে জনগণের সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতি। পাশাপাশি তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার এবং মাদক থেকে দূরে থাকার পরামর্শ দেন।
নিজ জেলার মানুষের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের সঙ্গে আছি, থাকব।’ বক্তব্যের শেষে তিনি বলেন, ‘মোর নাম এই বলে খ্যাত হোক–আমি তোমাদেরই লোক।’

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে আসেন মির্জা ফখরুল। দুপুরে হেলিকপ্টারে অবতরণের পর তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার দেওয়া হয়। এরপর তিনি প্রয়াত বাবা-মায়ের কবর জিয়ারত ও মাগফিরাত কামনা করে দোয়া করেন।

পরবর্তী কর্মসূচিতে তিনি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। তাকে বরণ করতে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category