• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
Headline
আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও হামাস ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: স্বাধীনতার আঁতুড়ঘরে এবার নেই কোনো সরকারি আয়োজন বিরিয়ানিতে মেশানো হচ্ছে ডায়ালাইসিসের কেমিক্যাল: রাজধানীতে অভিযানে চাঞ্চল্যকর তথ্য অনলাইনে কালোবাজারি: ফেসবুক মার্কেটপ্লেসে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩৫০ টাকায় মুজিবনগর দিবস আজ: সরকার বদলালেও সংস্কার হয়নি, ধ্বংসস্তূপেই পড়ে আছে স্বাধীনতার স্মারক ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুত উৎপাদনের মেগাপরিকল্পনা সরকারের পুলিশে সরাসরি ৪ হাজার উপপরিদর্শক নিয়োগের উদ্যোগ বিষাক্ত আবর্জনা ও দূষণে মৃত্যুর মুখে ঢাকার লেকগুলো: চরম স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী এআই কি কেড়ে নেবে শিল্পীর জায়গা? হলিউড-বলিউডের তারকারা যা বলছেন মাঠের জাদুকর এবার মালিকের চেয়ারে: স্প্যানিশ ক্লাব কিনে নিলেন লিওনেল মেসি

জেরার্ড পিকের ১৫০ কোটি মূল্যের বাড়ি কিনবেন ইয়ামাল

Reporter Name / ১৪৮ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

মাঠের ভেতর ও বাইরের নানা কারণে আলোচনায় আছেন লামিনে ইয়ামাল। স্প্যানিশ ওয়ান্ডার কিড এবার আলোচনায় বিলাসবহুল বাড়ি কিনতে চেয়ে। বার্সেলোনার তারকা ইয়ামাল কিনতে যাচ্ছেন সাবেক বার্সা তারকা জেরার্ড পিকের প্রায় ২০০ কোটি টাকা মূল্যের বাড়ি। খবর এল পাইসের।

বার্সেলোনার অভিজাত এলাকার ৩ হাজার ৮০০ স্কয়ার মিটারের বাড়িটি ২০১২ সালে নির্মাণ করা হয়। বিশ্বখ্যাত পপ তারকা শাকিরার সঙ্গে বিবাহবিচ্ছেদের আগে এই বাড়িটিতে থাকতেন জেরার্ড। ২০২২ সালে বিবাহবিচ্ছেদের পর এই বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নেন পিকে-শাকিরা দম্পতি। গত ৩ বছরে বাড়িটি কেনার মতো ধনী ক্রেতা পাওয়া যাচ্ছিল না।

প্রথমে তিনটি ভবন মিলিয়ে এই সম্পত্তির দাম ধরা হয়েছিল ১ কোটি ৪০ লাখ ইউরো (প্রায় ২০০ কোটি টাকা)। ২০২২ সালে বিক্রির জন্য বাজারে তোলা হয় বাড়িটি। পরে একটি ছোট ভবন বিক্রি হয়ে যাওয়ায় পুরো দাম থেকে ৩০ লাখ ইউরো অর্থাৎ ৪২ কোটি ৭২ লাখ টাকা কমানো হয়। ফলে বর্তমানে এর মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ১০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৫৬ কোটি ৬৭ লাখ টাকা।

ইয়ামাল এই দুটি বাড়িই কিনতে আগ্রহী বলে জানিয়েছে ‘এল পাইস’। প্রতিবেদনে তারা বলেছে, নিজের পছন্দ অনুযায়ী বাড়ি দুটিকে সাজিয়ে তুলতে ইয়ামাল অতিরিক্ত আরও কয়েক মিলিয়ন ইউরো খরচ করার পরিকল্পনা করেছেন।

বিলাসবহুল বাড়িটিতে আছে ৬টি বেডরুম, একটি ইনডোর ও একটি আউটডোর সুইমিং পুল, একটি টেনিস কোর্ট, একটি জিমনেসিয়াম ও একটি স্টুডিও। এই প্রাসাদতুল্য বাড়িতেই পিকে-শাকিরা তাদের সম্পর্কের সোনালী সময় কাটিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category