• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Headline
‘দ্য রিং’ খ্যাত মার্কিন অভিনেত্রী ডেভেই চেজ আর নেই অতীত সাগরে ডুবসাঁতার- হাতে তিনটি স্বর্ণপদ্ম আধুনিক যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীর উন্নয়ন পরিকল্পনা চলছে: সেনাপ্রধান আদালতের সমন উপেক্ষা: সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে জনগণ থেকে বিচ্ছিন্ন না করে নিরাপত্তা নিশ্চিতে ভারসাম্য রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার ইতিহাসের সর্বোচ্চ লোকসানে দেশের ব্যাংক খাত পুশইনে বিএসএফের নতুন কৌশল ও রুট পঞ্চগড়ে সেনানিবাস স্থাপনের দাবি তুললেন সারজিস আলম মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে সাড়ে৪শ কোটি টাকার হরিলুট

এক লাখ প্রতিষ্ঠানকে ডিসেম্বরেই নিবন্ধনের আওতায় আনবে এনবিআর

Reporter Name / ৩৩২ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি মাসের মধ্যেই আরও এক লাখ প্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) নিবন্ধনের আওতায় আনতে চায়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভ্যাট দিবস উপলক্ষে রাজস্ব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান জানান, রাজস্ব আদায়ে বড় চ্যালেঞ্জ হলো ভ্যাট প্রদানকারী ব্যবসায়ীদের সংখ্যা কম থাকা।

বর্তমানে দেশে প্রায় ৬ লাখ ৪৪ হাজার ভ্যাট–নিবন্ধিত ব্যবসায়ী আছে, যা দেশের মোট ব্যবসা প্রতিষ্ঠানের তুলনায় যথেষ্ট কম বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, এ বছর ভ্যাট দিবসের মূল গুরুত্ব দেওয়া হয়েছে ভ্যাট নিবন্ধন বাড়ানোর ওপর। ডিসেম্বর মাসজুড়ে বিশেষ ড্রাইভ চালিয়ে বিভিন্ন ভ্যালু অ্যাডেড ট্যাক্স কমিশনারেটের মাধ্যমে নতুন এক লাখ নিবন্ধন সম্পন্ন করাই তাদের লক্ষ্য।

জরিপ অনুযায়ী কত প্রতিষ্ঠান এখনও ভ্যাটের বাইরে রয়েছে—এ প্রশ্নে তিনি জানান, সঠিক তথ্য হাতে না থাকলেও সংখ্যাটি ‘অত্যন্ত বড়’। অনিবন্ধিত ব্যবসায়ীর সংখ্যা এখনও ব্যাপক, ফলে এ খাতে কাজ করার সুযোগ অনেক।

আগামী এক থেকে দুই বছরের মধ্যে ৩০ থেকে ৪০ লাখ প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার আশা প্রকাশ করেন এনবিআর চেয়ারম্যান। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অনলাইনে সহজ ‘ওয়ান-ক্লিক’ ভ্যাট রিটার্ন ব্যবস্থাও চালুর পরিকল্পনার কথা জানান তিনি।

তার মতে, ভ্যাট নিবন্ধন বাড়ানো অত্যন্ত জরুরি এবং নিবন্ধন ব্যবস্থা সঠিকভাবে গড়ে তুলতে পারলে সামগ্রিকভাবে ভ্যাট শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

প্রতিবছরের মতো এবারও ১০ থেকে ১৫ ডিসেম্বর ‘ভ্যাট সপ্তাহ’ পালন করবে এনবিআর। ‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’—এই প্রতিপাদ্য নিয়ে বুধবার থেকে দেশজুড়ে মাসব্যাপী নিবন্ধন প্রচারণা শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category