• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
Headline
এবার এশিয়ান গেমসের পালা বাংলাদেশের তারেক রহমানের দিল্লি সফর চূড়ান্তের আগে সুনির্দিষ্ট এজেন্ডা চায় ঢাকা: দ্য হিন্দু হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, আক্রান্ত ৪৮ হাজার ছাড়াল ভালোমন্দ খাওয়ার পর ঘুম পায় কেন? আত্মহত্যার হার শূন্যের কোঠায় নামাতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : ড. মঈন খান ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী

তুরস্ক সীমান্ত দিয়ে দেশে ফিরছেন ইরানের নারী ফুটবলাররা

Reporter Name / ২২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

নারী এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি ও রাজনৈতিক আশ্রয়ের আবেদনের পর অবশেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন ইরানের নারী ফুটবল দলের সদস্যরা। তুরস্কের গুরবুলাক সীমান্ত দিয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের গাড়িতে করে ইরানে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে তারা তুরস্কের পূর্বাঞ্চলীয় শহর ইগদিরে অবতরণ করেন।

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, অস্ট্রেলিয়া থেকে যাত্রা শুরু করে মালয়েশিয়া ও ওমান হয়ে গত মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান এই নারী ফুটবলাররা। তুর্কি গণমাধ্যমগুলো জানিয়েছে, বিমানবন্দরে কাস্টমসের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে পুলিশের কড়া নিরাপত্তায় তারা বিমানবন্দর ত্যাগ করে দেশের পথে রওনা হন।

উল্লেখ্য, নারী এশিয়ান কাপ চলাকালে ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানোর পর দলের সাত সদস্য অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। তবে পরবর্তীতে তাদের মধ্যে পাঁচজন সিদ্ধান্ত বদলে দলের অন্য সদস্যদের সঙ্গে ইরানে ফেরার সিদ্ধান্ত নেন। এদিকে, মানবাধিকার সংগঠনগুলো এই প্রত্যাবর্তনের পেছনে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের ধারণা, ইরানে থাকা পরিবারের সদস্যদের ওপর চাপ প্রয়োগ ও চরম হুমকির কারণেই এই ফুটবলাররা নিজেদের সিদ্ধান্ত বদলাতে এবং দেশে ফিরতে বাধ্য হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category