• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

দাগনভূঞা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি সুমন, সম্পাদক সোহেল

Reporter Name / ১ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ফেনীর ঐতিহ্যবাহী দাগনভূঞা প্রেস ক্লাবের ২০২৬-২৭ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ১০ জুন (বুধবার) বিকেলে ক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. ইয়াছীন সুমন সভাপতি এবং দৈনিক আমার ফেনী প্রতিনিধি এমএম রহমান সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

দৈনিক সংগ্রামের এম এ তাহের পন্ডিতের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মত মতামতের ভিত্তিতে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। পরে একই দিন রাতে ক্লাবের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

ঘোষিত এই পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে মোহাম্মদ আলমগীর ননী ও মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে আবদুল্লাহ আল মামুন ও এটিএম আজহারুল হক এবং কোষাধ্যক্ষ পদে মোকাররম হোসেন পিয়াস দায়িত্ব পেয়েছেন। এছাড়া অন্যান্য সম্পাদকীয় পদসহ নতুন এই কমিটিতে ১৫ জন কার্যনির্বাহী সদস্য এবং ১০ জন সাধারণ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category