• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
Headline
নিরাপত্তাহীনতায় ৬০ লাখ রেমিট্যান্স যোদ্ধা, সরকারি পদক্ষেপে কেবলই ‘পর্যবেক্ষণ’ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের চূড়ান্ত মনোনয়ন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধানমন্ত্রী বারিশা হকের এক স্ট্যাটাসেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদের জোড়া আঘাত: মিরপুরে পাওয়ার প্লেতেই কিউইদের চেপে ধরল বাংলাদেশ বগুড়াসহ ৭ জেলায় যুগান্তকারী ‘ই-বেইল বন্ড’ সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেহেরপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত টাঙ্গাইলে বাস-ট্রাক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ: নিহত বাসের দুই কর্মী উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেন ইলন মাস্ক

Reporter Name / ১৩৮ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই ‘আমেরিকা পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠন করলেন স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর মালিক ইলন মাস্ক। স্থানীয় সময় শনিবার এক্সে দেওয়া এক ঘোষণায় তিনি এ কথা জানান। তার ভাষায়, এই দল ‘আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে’ এসেছে।

এর আগে, শুক্রবার এক্সে একটি জনমত জরিপ চালান মাস্ক। সেখানে অনুসারীদের কাছে জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল দরকার কি না।

পরদিন শনিবার তিনি ঘোষণা করেন, আজ ‘আমেরিকা পার্টি’র জন্ম হলো, আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য।

এর সঙ্গে তিনি যোগ করেন, ‘২:১ ব্যবধানে আপনারা নতুন রাজনৈতিক দল চেয়েছেন, আপনাদের তা দেওয়া হলো!’

মাস্কের এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তার বহুল প্রচারিত ‘বিগ অ্যান্ড বিউটিফুল’ কর ছাড় এবং ব্যয়বৃদ্ধি সংক্রান্ত বিলে স্বাক্ষর করেছেন—যা মাস্কের তীব্র বিরোধিতার মুখে পড়ে।

ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়ার পেছনে ভূমিকা রাখা মাস্ক শত শত মিলিয়ন ডলার ব্যয় করেছেন এবং দ্বিতীয় মেয়াদে ‘সরকারি ব্যয় দক্ষতা বিভাগ’-এরও নেতৃত্ব দিয়েছিলেন, সেই ট্রাম্পের সঙ্গেই এখন তিক্ত বিরোধে জড়িয়েছেন।

ট্রাম্পের এই নতুন বিল সম্পর্কে মাস্ক বলেন, ‘বাইডেনের আমলে যেখানে ঘাটতি ছিল ২ ট্রিলিয়ন ডলার, এখন সেই ঘাটতি বাড়িয়ে ২.৫ ট্রিলিয়ন করা হচ্ছে। এতে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে।’

এক অনুসারীর প্রশ্নের জবাবে মাস্ক এক্সে লিখেছেন, ‘যা আমাকে ট্রাম্পের ভক্ত থেকে সমালোচকে পরিণত করেছে, সেটি হলো এই বিশাল বাজেট ঘাটতি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category