• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
Headline
ইসরায়েলে আরও একটি প্যাট্রিয়ট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র সাত বছরে ছয় নির্বাচন, কেন থিতু হতে পারছে না ইসরায়েল? ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে উদ্যোগ নেই: বাণিজ্যমন্ত্রী স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও উপ-নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : ইসি সচিব ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে আগামীতে স্কুল-মাদ্রাসায় একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ঢাকা শহরে পদ্মা থেকে ১০০ কোটি লিটার পানি সরবরাহের নতুন প্রকল্প জয়-পুতুলসহ ৮ জনের মামলায় সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার

নিউজিল্যান্ড সিরিজে নেই সাকিব-মুশফিক!

Reporter Name / ৩০১ Time View
Update : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

এশিয়া কাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। আসরের শুরুতে শ্রীলংকার বিপক্ষে হেরে যায় টাইগাররা। নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৩৩৪ রানের পাহাড় গড়ে ৮৯ রানের বড় ব্যবধানে জিতে সরাসরি সুপার ফোরে উঠে যায় বাংলাদেশ।

সুপার ফোরে নিজেদের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলংকার বিপক্ষে হেরে ফাইনালের আগেই বিদায় নেয় টাইগাররা। তবে সুপার ফোরে নিজেদের শেষ এবং গুরুত্বহীন ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে ২৬৫ রান করে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৬ রানের জয় পায় বাংলাদেশ।

শুক্রবার শ্রীলংকার কলম্বোয় এশিয়া কাপের ম্যাচে ভারতকে হারিয়ে আজ শনিবার দেশে ফেরে বাংলাদেশ দল। বৃহস্পতিবার থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

আসন্ন এই হোম সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য শনিবার রাত ৯টার দিকে দল ঘোষণা করেছেন জাতীয় দলের নির্বাচকরা। এই সিরিজে বিশ্রামে রয়েছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

সাকিবের পরিবর্তে নিউজিল্যান্ড সিরিজে নেতৃত্ব দেবেন ওপেনার লিটন কুমার দাস। কিউই সিরিজের দলে ফিরেছেন সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। দলে ফেরানো হয়েছে ওপেনার সৌম্য সরকার ও উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে।

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। আইসিসির এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টকে সামনে রেখে জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে বিশ্রাম দেওয়া হয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে দল ঘোষণার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, বিশ্বকাপকে সামনে রেখে কয়েকজনকে নিউজিল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। যাতে তারা শারীরিক ও মানসিকভাবে বিশ্বকাপের জন্য ফিট থাকতে পারেন। তাছাড়া বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে আমাদের কিছু ক্রিকেটারকে পরখ করে দেখারও প্রয়োজন আছে।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, নিউজিল্যান্ড সিরিজের দলে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণ রয়েছে। জাকির হাসান, সৈয়দ খালেদ আহমেদ ও রিশাদ হোসেন ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় আছে। গত মার্চে আয়ারল্যান্ড সিরিজে জাকির হোসেনের সুযোগ পাওয়ার কথা ছিল। কিন্তু ইনজুরির কারণে সেই সুযোগ তার হয়নি। পেস বোলার খালেদ লিস্ট এ ক্যারিয়ারে ভালো করেছে এবং রিশাদ হোসেনও আশা করি বোলিং আক্রমণে ভিন্ন মাত্রা দিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category