• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Headline
পর্তুগাল–স্পেন ও যুক্তরাষ্ট্র–বেলজিয়াম দ্বৈরথ: কার জয়রথ চলবে কোয়ার্টার ফাইনালে মেয়ের বিয়ে: আমিন চাচার আট পরামর্শ পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি মুলতবি প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির ফিলিস্তিনকে সমর্থন করায় খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: হুথি মুখপাত্র গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের সংসদহীন ছোট রাজনৈতিক দলগুলোর টিকে থাকার লড়াই

নেত্রকোনায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

Reporter Name / ০ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

নেত্রকোনার পূর্বধলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইয়াসিন নামে ১৩ বছরের এক কিশোরের বিরুদ্ধে। রোববার বিকেলে উপজেলার বৈরাটি ইউনিয়নের জাফর বৈরাটি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত কিশোর ইয়াসিন (১৩) ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মৌজা বৈরাটি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে শিশুটি তার সমবয়সীর সাথে নিজ বাড়িতে খেলাধুলা করছিল। এ সময় ইয়াসিন ওই শিশুকে ফুলসিয়ে ঘরের পাশে একটি রান্নাঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনার পরপরই শিশুটির মা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে বিষয়টি জানান। পরে ওই ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সেন্টু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী শিশুকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানা এলাকায়। তাই গৌরীপুর থানার মাধ্যমে শিশুটিকে ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় সহায়তার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (OCC) পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category