• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Headline
সিপাহী-জনতার বিপ্লব-সংহতির মূলধারা ঘাড় ব্যথায় কী করবেন? জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা মাদক নিয়ন্ত্রণে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: ইশরাক হোসেন মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততাই আইনজীবীর প্রধান শক্তি : আইনমন্ত্রী শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, সেবায় রূপান্তরই লক্ষ্য: ফকির মাহবুব আনাম মোংলা বন্দরকে নতুন অর্থনৈতিক হাব হিসেবে প্রতিষ্ঠা করা হবে: নৌপরিবহনমন্ত্রী জনতা জুট মিলে ১৭.৮৪ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন ইস্তাম্বুল সফরে শিল্পমন্ত্রী: চামড়াশিল্পে তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের স্কাউটিং এর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান দুর্যোগ ও ত্রাণমন্ত্রীর

পাকিস্তান থেকে গাড়ি আমদানি করবে বাংলাদেশ

Reporter Name / ১০২ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

চলতি বছর স্থানীয়ভাবে সংযোজিত ১০০টি গাড়ি বাংলাদেশে রপ্তানি করবে পাকিস্তানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এমজি জেডব্লিউ অটোমোবাইল পাকিস্তান। আগামী চার বছরে প্রতিষ্ঠানটির বিদেশে মোট গাড়ি রপ্তানির সংখ্যা ৫ হাজার ৮০০টিতে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম বিজনেস রেকর্ডারের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

বাংলাদেশের র‌্যানকন গ্রুপের সঙ্গে গাড়ি রপ্তানির বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এমজি জেডব্লিউ অটোমোবাইল পাকিস্তান। গত বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর শিল্প ও উৎপাদনবিষয়ক বিশেষ সহকারী হারুন আখতার খানের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী, চলতি বছর পাকিস্তানে স্থানীয়ভাবে সংযোজিত ১০০টি গাড়ি বাংলাদেশে পাঠাবে এমজি জেডব্লিউ অটোমোবাইল পাকিস্তান।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর শিল্প ও উৎপাদনবিষয়ক বিশেষ সহকারী হারুন আখতার খান বলেন, “এই চুক্তির মাধ্যমে পাকিস্তান লাখ লাখ ডলারের বৈদেশিক মুদ্রা আয় করবে। একই সঙ্গে এটি সরকারের রপ্তানিনির্ভর শিল্প প্রবৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

হারুন আখতার খান বলেন, “গাড়ি রপ্তানি বাড়ানো, স্থানীয় উৎপাদন ও যন্ত্রাংশের ব্যবহার বৃদ্ধি এবং দেশের গাড়ি উৎপাদন সক্ষমতা আরও শক্তিশালী করতে পাকিস্তান সরকার একটি সমন্বিত অটোমোবাইল নীতি চূড়ান্ত করছে।”

র‌্যানকন গ্রুপের নির্বাহী পরিচালক মুহাম্মদ মোস্তাফিজুর রশিদ ভূঁইয়া বলেন, “এই চুক্তির ফলে বাংলাদেশের গাড়ির বাজারে সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে। একই সঙ্গে দেশের গ্রাহকরা পাকিস্তান থেকে আমদানি করা গাড়ি ব্যবহারের সুযোগ পাবেন। পাকিস্তানের গাড়ি উৎপাদন শিল্প আন্তর্জাতিক মান অর্জন করেছে এবং এ খাতে রপ্তানির উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category