• বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ

Reporter Name / ২৫০ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

সম্প্রতি ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এবার প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে হারে গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেও সেরা তিন রানার্সআপের একটি হয়ে টুর্নামেন্টের মূল পর্বের টিকিট কেটেছে আফাইদা খন্দকারের দল।

রোববার (১০ আগস্ট) লাওসের ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইয়ে  গ্রুপ পর্বের শেষ ম্যাচে র‍্যাঙ্কিংয়ে ৮৩ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরে যায় বাংলাদেশ। এতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে খেলার সম্ভাবনা নস্যাৎ হয় বাংলাদেশের। তবু টিকে থাকে সেরা তিন রানার্সআপের একটি হয়ে মূল পর্বে অংশগ্রহণের।

অন্যান্য গ্রুপের ম্যাচগুলোর ফলাফলে পক্ষে আসায় সেরা তিন রানার্সআপ হিসেবে মূল পর্বে খেলা নিশ্চিত হয় বাংলাদেশ, জর্ডান এবং চাইনিজ তাইপের। গ্রুপপর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ এবং পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারিয়ে দেয় পিটার বাটলারের শিষ্যরা।

মূল পর্বে ওঠার লক্ষ্যে বাংলাদেশ তাকিয়েছিল ‘ই’ গ্রুপের চীন বনাম লেবানন ম্যাচের ফলের দিকে। সমীকরণ ছিল, লেবানন হারলেই অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে খেলা নিশ্চিত হবে পিটার বাটলারের দলের। হয়েছেও তাই, ইঞ্চুয়ানে স্বাগতিক চীন ৮-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে লেবাননকে।

বাছাইয়ের ‘এইচ’ গ্রুপে তিন ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে সেরা হয়েছে দক্ষিণ কোরিয়া। রানার্সআপ হওয়া বাংলাদেশের পয়েন্ট ৬। ফলে গ্রুপ রানার্সআপ হওয়া সেরা তিনটি দলের একটি হিসেবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের টিকিট কেটেছে তারা।

এবারের বাছাইয়ে আট গ্রুপে ভাগ হয়ে অংশ নিয়েছে মোট ৩২টি দল। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আটটি দলের সঙ্গে দ্বিতীয় হওয়া সেরা তিনটি দলও মূলপর্বে জায়গা পাবে। আগামী বছরের এপ্রিলে ১২টি দল নিয়ে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category