• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
Headline
ফুপার উত্তর জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, হত্যার আগে ঘটনাস্থলে যান এরশাদ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ লিফট রেখে সিঁড়ি বেয়ে বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী শঙ্কায় ভবিষ্যৎ সেচ: দ্রুত নামছে ভূগর্ভের পানির স্তর স্পট মার্কেটে সিন্ডিকেটের থাবা: ৫ কোম্পানির কবজায় এলএনজি

ফুপার উত্তর

বাদল সৈয়দ / ১ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আমার ফুপা শ্বশুর ছিলেন স্কুল শিক্ষক।
আশ্চর্য ব্যাপার হলো, ব্রিটিশ আমলে আইনে উচ্চতর ডিগ্রি নেওয়ার পর তিনি হাই প্রোফাইল ক্যারিয়ার বেছে না নিয়ে নিজ গ্রামের স্কুলে শিক্ষকতায় ফিরে গিয়েছিলেন!
তাঁর মতো অগাধ জ্ঞানের অধিকারী আমি খুব কম দেখেছি। একই সঙ্গে তিনি ছিলেন খুব পরহেজগার।
উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তি বিক্রি করে তিনি দেশের বিভিন্ন জায়গায় কয়েকটি স্কুলও প্রতিষ্ঠা করেছিলেন।
তাঁর একটি অদ্ভুত শখ ছিল। তা হলো, তিনি স্যুট পরতে খুব পছন্দ করতেন। স্যুট ছাড়া অন্য পোশাক পরতেন না বললেই চলে। হোক তা গরম কিংবা শীত।
পরবর্তীতে তাঁর ছেলেরা ব্যবসায় খুব সফল হন। তাঁরা ফুপার জন্য দেশ-বিদেশ থেকে স্যুট নিয়ে আসতেন।
ফুপা প্রতি ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করতেন। মজার ব্যাপার হলো, সেখানেও তিনি স্যুট পরে যেতেন!
তাঁর স্যুট পরে মসজিদে যাওয়া নিয়ে কেউ কেউ আড়ালে হাসি-হাসি-ঠাট্টা করতেন।
ব্যাপারটা কিছুটা বিব্রতকর হয়ে ওঠায় একদিন তাঁর বড় ছেলে বললেন, ‘আব্বা, আপনি স্যুট পরে মসজিদে না গেলে হয় না?’
ফুপা পাল্টা প্রশ্ন করলেন, ‘তাতে সমস্যা কী?’
তাঁর ছেলে আমতা আমতা করতে লাগলেন। তখন ফুপা তাঁকে জিজ্ঞেস করলেন, ‘তুমি যখন তোমার গার্মেন্টসের বায়ারদের সাথে দেখা করতে যাও, তখন সেরা পোশাক পরে যাও না?’
‘জি, যাই।’
‘কেন সেরা পোশাক পরে যাও?’
‘তাঁদের ইমপ্রেস করতে।’ ছেলে উত্তর দিলেন।
ফুপা বললেন, ‘তুমি যদি বায়ারকে ইমপ্রেস করতে সেরা পোশাক পরে যেতে পারো, আমি আমার আল্লাহকে ইমপ্রেস করতে সেরা পোশাক পরে মসজিদে যাব না?’

#আসুন মায়া ছড়াই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category