• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
Headline
আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও হামাস ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: স্বাধীনতার আঁতুড়ঘরে এবার নেই কোনো সরকারি আয়োজন বিরিয়ানিতে মেশানো হচ্ছে ডায়ালাইসিসের কেমিক্যাল: রাজধানীতে অভিযানে চাঞ্চল্যকর তথ্য অনলাইনে কালোবাজারি: ফেসবুক মার্কেটপ্লেসে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩৫০ টাকায় মুজিবনগর দিবস আজ: সরকার বদলালেও সংস্কার হয়নি, ধ্বংসস্তূপেই পড়ে আছে স্বাধীনতার স্মারক ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুত উৎপাদনের মেগাপরিকল্পনা সরকারের পুলিশে সরাসরি ৪ হাজার উপপরিদর্শক নিয়োগের উদ্যোগ বিষাক্ত আবর্জনা ও দূষণে মৃত্যুর মুখে ঢাকার লেকগুলো: চরম স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী এআই কি কেড়ে নেবে শিল্পীর জায়গা? হলিউড-বলিউডের তারকারা যা বলছেন মাঠের জাদুকর এবার মালিকের চেয়ারে: স্প্যানিশ ক্লাব কিনে নিলেন লিওনেল মেসি

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ

Reporter Name / ৩৪২ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

এশিয়া কাপের ব্যস্ততা শেষে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার (২৪ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) যৌথভাবে তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচের দিনক্ষণ ঘোষণা করে। আগামী ২ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। দু’দিন বিরতি দিয়ে ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর এবং বাকি দুই ম্যাচ খেলানো হবে ১১ ও ১৪ অক্টোবর।

গত বছর এই সফর পিছিয়ে গিয়েছিল। এবার এশিয়া কাপ শেষে বাংলাদেশ আবার আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে খেলবে।

উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশ ও আফগানিস্তানের পাশাপাশি রয়েছে শ্রীলঙ্কা ও হংকং। প্রথম রাউন্ডে বাংলাদেশের শেষ ম্যাচ ১৬ সেপ্টেম্বর। সুপার ফোরে উঠলে তারা ২৬ সেপ্টেম্বর পর্যন্ত খেলতে পারবে। প্রথম রাউন্ডে বাদ পড়লে দেশে ফিরে পরে আবার আমিরাতে সিরিজ খেলবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category