• বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি কাল, ম্যাচ নিয়ে বাড়তি নিরাপত্তা

Reporter Name / ১৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের সিরিজ শুরু হবে কাল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হবে। সিরিজের জয়ী দল সুযোগ পাবে হকি বিশ্বকাপের বাছাইপর্বে খেলার।

আগামীকাল বেলা দুইটায় প্রথম ম্যাচ, শুক্রবার বেলা তিনটায় দ্বিতীয় ও ১৬ নভেম্বর তৃতীয় ম্যাচ।

আওয়ামী লীগের কর্মসূচির কারণে আগামীকালের ম্যাচ নিয়ে নিরাপত্তাজনিত উদ্বেগে আছে হকি ফেডারেশন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান জানান, পাকিস্তান দলকে মাঠে আনা হবে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা আগে। দলটি স্টেডিয়াম সংলগ্ন এক হোটেলে অবস্থান করছে, ফলে যাতায়াতে তেমন সমস্যা হবে না মনে করছে ফেডারেশন।

রিয়াজুল হাসান বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে কথা বলেছি আমরা, তারা নিরাপত্তা দেবে। পাকিস্তান দলকে আমরা পরিস্থিতির কথা বলেছি। এমনিতে এক ঘণ্টা আগে মাঠে আসার কথা তাদের, কাল দেড় ঘণ্টা আগে আসবে।’

সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের ডাচ কোচ সিগফ্রাইড আইকম্যান বলেন, ‘আমাদের আর তাদের মধ্যে বড় পার্থক্য আছে। সেই পার্থক্য কমানোই এখন লক্ষ্য। যতটা সম্ভব প্রস্তুতি নিয়েছি, মাঠে নেমে লড়ব।’

আইকম্যান পাকিস্তানের সাবেক কোচ। নিজের সাবেক দলকে নিয়ে মৃদু রসিকতাও করলেন, ‘আমি ওদের বলেছি, আমার শেখানো কৌশল দিয়েই যেন আমাকে হারাতে না আসে (হাসি)!’

অধিনায়ক রেজাউল করিম বাবু বলেন, ‘ক্রিকেট-ফুটবলের চাপে হকি অনেকটা পিছিয়ে গেছে। নিয়মিত ক্যাম্প, লিগ বা টুর্নামেন্ট থাকলে আমরা ফিটনেস ও মানসিকভাবে আরও উন্নতি করতে পারব।’

তিনি আরও যোগ করেন, ‘পাকিস্তান আমাদের চেয়ে ভালো দল, কিন্তু হারানোর কিছু নেই। চেষ্টা করলে পাওয়ার অনেক কিছু আছে।’

পাকিস্তানের খেলোয়াড়-কর্মকর্তারা প্রশংসা করেছেন আতিথেয়তার। কোচ ওসমান আহমেদ বলেন, ‘বাংলাদেশের আতিথেয়তা ও সুন্দর মাঠের জন্য ধন্যবাদ। এটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ সিরিজ। আশা করছি ভালো ম্যাচ হবে।’

পাকিস্তান অধিনায়ক আম্মাদ শাকিল ভাট বলেন, ‘আমি ঢাকায় অনেকবার খেলেছি। এখানকার মানুষ দারুণ। আশা করি দর্শকেরা খেলা উপভোগ করবেন এবং দুদলকেই সমর্থন করবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category