• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
Headline
এবার এশিয়ান গেমসের পালা বাংলাদেশের তারেক রহমানের দিল্লি সফর চূড়ান্তের আগে সুনির্দিষ্ট এজেন্ডা চায় ঢাকা: দ্য হিন্দু হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, আক্রান্ত ৪৮ হাজার ছাড়াল ভালোমন্দ খাওয়ার পর ঘুম পায় কেন? আত্মহত্যার হার শূন্যের কোঠায় নামাতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : ড. মঈন খান ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী

বিপিএল নিয়ে কি শঙ্কা আছে? যা বলছে বিসিবি

Reporter Name / ২৪৬ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ২৬ ডিসেম্বর সিলেটে বিপিএলের ১২তম আসর বসার কথা।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে বিপিএলের আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। গুঞ্জন আছে, এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে এ টুর্নামেন্ট।

তবে বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন তেমনটি মনে করছেন না। তিনি জানিয়েছেন, ২৬ ডিসেম্বর সিলেটে বিপিএল শুরু করা নিয়ে কোনো শঙ্কা নেই। সাখাওয়াত বলেন, ‘এ মুহূর্তে বিপিএল নিয়ে কোনো সংশয় নেই। নির্ধারিত দিনেই শুরু হবে।’

বিসিবি সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে। তিনি বলেন, ‘আমরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। তারা জানিয়েছে, কোনো সমস্যা নেই। সব প্রস্তুত, মাঠও প্রস্তুত।’

দলগুলো এখনো আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রস্তুতি শুরু করেনি। বিপিএলের নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান, সাইফ হাসান, মাহমুদুল হাসানরা কালও অনুশীলন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category