• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
Headline
পঞ্চগড়ে সেনানিবাস স্থাপনের দাবি তুললেন সারজিস আলম মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে সাড়ে৪শ কোটি টাকার হরিলুট তেহরানের কৌশলগত বিজয় ও পরাশক্তির অহংকার চূর্ণ যুক্তরাষ্ট্র ও ইরানের ১৪ দফা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর মহাতারকার অফ-ফর্ম ও দীর্ঘ খরা: কঙ্গোর বিপক্ষে পর্তুগালের পয়েন্ট হারানোর নেপথ্যে রোনালদো জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সরবরাহ হ্রাস: হুমকিতে পরিবার পরিকল্পনা ১০ বছর পর রিজার্ভ চুরির খসড়া চার্জশিট: ড. আতিউরসহ অভিযুক্ত ৬৪ পাচারের আট লাখ কোটি টাকা ফেরানোর জটিল সমীকরণ চীনে ১২ হাজার ডিগ্রি বাতিল, অগ্রাধিকার পাচ্ছে এআই শিক্ষা বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষ: শেষ বত্রিশের সমীকরণে এগিয়ে যারা

ব্যাংকে ডলারের দাম আবার বাড়তে শুরু করেছে

Reporter Name / ১২৭ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ব্যাংকে ডলারের দাম আবার বাড়তে শুরু করেছে। গত তিন কার্য দিবসে ডলারের দাম ব্যাংকগুলোতে গড়ে ৬০ পয়সা বেড়েছে। গত মঙ্গলবার ব্যাংকে প্রতি ডলারের দাম ছিল গড়ে ১২২ টাকা ১০ পয়সা। রোববার তা বেড়ে ১২২ টাকা ৮০ পয়সায় ওঠেছে। তবে এদিন কোন কোন ব্যাংকে ডলারের দাম সর্বোচ্চ ১২২ টাকা ৯০ পয়সায় ওঠেছে। সাম্প্রতিক সময়ে আমদানি বাড়ার কারণে ডলারের চাহিদা বেড়েছে। যে কারণে এর দাম বাড়ছে।

এদিকে রোববার আন্ত:ব্যাংকেও ডলারের দাম কিছুটা বেড়েছে। এদন আন্ত:ব্যাংকে প্রতি ডলার সর্বনিম্ম ১২২ টাকা ৫৫ পয়সা ও সর্বোচ্চ ১২২ টাকা ৭০ পয়সা দরে। গড় দাম ছিল ১২২ টাকা ৬৩ পয়সা। এর আগে গত বৃহস্পতিবার আন্ত:ব্যাংকে প্রতি ডলারের দাম ছিল সর্বোচ্চ ১২২ টাকা ৬০ পয়সা।

এর আগে গত কয়েক মাস ধরে ডলারের দাম নিম্মমুখী ছিল। কেন্দ্রীয় ব্যাংককে বাজার থেকে ডলার কিনে এর দাম ধরে রাখতে হয়েছে। গত সপ্তাহের শেষ দিকে এসে ডলারের দাম বাড়তে শুরু করে।

গত আগস্ট ও সেপ্টেম্বরে রপ্তানি আয় কম এসেছে। এ কারণে রপ্তানি খাতে ডলারের জোগান কমেছে। তবে রেমিটেন্স বেড়েছে। পাশাপাশি আমদানিও বেড়েছে। এ কারণে ডলারের চাহিদা বেড়েছে। ফলে দামও কিছুটা বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category