• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
Headline
ইসরায়েলে আরও একটি প্যাট্রিয়ট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র সাত বছরে ছয় নির্বাচন, কেন থিতু হতে পারছে না ইসরায়েল? ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে উদ্যোগ নেই: বাণিজ্যমন্ত্রী স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও উপ-নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : ইসি সচিব ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে আগামীতে স্কুল-মাদ্রাসায় একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ঢাকা শহরে পদ্মা থেকে ১০০ কোটি লিটার পানি সরবরাহের নতুন প্রকল্প জয়-পুতুলসহ ৮ জনের মামলায় সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম ১.৮৬ কোটি!

Reporter Name / ২৭৮ Time View
Update : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির এ গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ৯ জুন নিউইয়র্কে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই ম্যাচের টিকিটের দাম উঠেছে ১.৮৬ কোটি টাকা।

সীমান্ত সমস্যার কারণে প্রতিবেশী দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে এক যুগ ধরে। আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইভেন্ট ছাড়া মাঠের লড়াইয়ে দেখা যায় না ভারত-পাকিস্তানকে।

ভারত-পাকিস্তানের রোমাঞ্চকর লড়াই দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন সমর্থকরা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল মুখোমুখি হবে ৯ জুন নিউইয়র্কে।

বিশ্বকাপের টিকিটের সর্বনিম্ন মূল্য ছয় ডলার তথা ৪৯৭ টাকা ধার্য করা হয়েছে। ভারত বনাম পাকিস্তান ম্যাচের প্রিমিয়াম টিকিটের জন্য খরচ করতে হবে চারশ ডলার বা প্রায় ৩৩ লাখ ১৪৮ টাকা।

অফিসিয়াল সেলের জন্য যে টিকিটের দাম ছিল চারশ ডলার, রিসেল সাইটের দাম চল্লিশ হাজার ডলার বা প্রায় ৩৩ লাখ টাকা। যদি এটি প্ল্যাটফর্ম ফিতে যোগ করা হয় তবে এ মূল্য ৫০ হাজার ডলার অর্থাৎ বা প্রায় ৪১ লাখ টাকায় পৌঁছতে পারে।

ইউএসএ টুডের প্রতিবেদন অনুসারে, সুপার বোল ৫৮ টিকিট সেকেন্ডারি মার্কেটে সর্বাধিক ৯ হাজার ডলারে পেতে পারেন, যেখানে ফাইনালের জন্য কোর্টসাইড সিটগুলো সর্বাধিক ২৪ হাজার ডলারে পাওয়া যেতে পেতে পারে।

প্ল্যাটফর্মে ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিটের দাম আকাশছোঁয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য এই সাইটে সবচেয়ে দামি টিকিটের দাম এক লাখ ৭৫ হাজার ডলার অর্থাৎ প্রায় ১.৪ কোটি টাকা। যদি প্ল্যাটফর্ম চার্জ এবং অতিরিক্ত ফি যোগ করা হয়, তাহলে প্রায় ১.৮৬ কোটি টাকাও হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category