• বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

ভুটানকে ৪-১ গোলে হারাল বাংলাদেশের মেয়েরা

Reporter Name / ১৫২ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

ফুটবল ইতিহাসে এমন ঘটনা কয়টি ঘটেছে তা বলা মুশকিল। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আজ (মঙ্গলবার) বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে দুই মাঠে। প্রথমার্ধ হয়েছে কিংস অ্যারেনায়। কিন্তু বৃষ্টির কারণে এই মাঠ খেলার অনুপযুক্ত হয়ে যাওয়ায় তিন ঘণ্টা অপেক্ষার পর পাশের অনুশীলন মাঠে হয় বাকি অর্ধের খেলা।

সেখানে দাপট ধরে রেখে ৪-১ গোলের সহজ জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। ম্যাচে হ্যাটট্রিক করেছেন শান্তি মার্ডি।

ঢাকায় আজ থেকেই থেমে থেমে বৃষ্টি ঝরেছে। এর মধ্যেই ফ্লাড লাইট জ্বালিয়ে শুরু হয় সাফ অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভুটান ম্যাচ। কাদাময় মাঠে ছন্দময় ফুটবল খেলতে পারেনি দুই দল।

৭ মিনিটে শান্তি মার্ডি তিনবারের চেষ্টায় জাল খুঁজে পেলে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় বাংলাদেশ দল। কর্দমাক্ত মাঠে এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় পিটার বাটলারের শিষ্যরা।

এরপর প্রায় তিন ঘণ্টা খেলা বন্ধ ছিল। দীর্ঘ অপেক্ষার পরও মাঠের অবস্থার উন্নতি না হওয়ায় পাশের অনুশীলন গ্রাউন্ডে ম্যাচের বাকি অংশ আয়োজনের সিদ্ধান্ত হয়।

বিরতির পর ৫৩ মিনিটে গোল শোধ দিয়ে সমতায় ফেরে ভুটান। তেলদেন আগুয়ান গোলকিপারকে কাটিয়ে শট নিলেও তা ঠিকঠাক হয়নি। ওয়াংমো বল পেয়ে দারুণ প্লেসিং শটে গোল করেন।

তবে এরপর বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে একে একে তিন গোল দিয়ে জয় তুলে নেয়। গোল হজমের মিনিট চারেক পর কর্নার থেকে নিজের এবং দলের দ্বিতীয় গোল করেন শান্তি। ৭৬ মিনিটে বদলি মুনকি আক্তার স্বাগতিকদের তৃতীয় গোল উপহার দেন। একক প্রচেষ্টায় বল নিয়ে বাঁ দিক দিয়ে ঢুকে তিনি গোলকিপারের পাশ দিয়ে নিখুঁত ফিনিশ করেন।

৭৯ মিনিটে শান্তি হ্যাটট্রিক করেন। উমেলহার ক্রসে তিনি বক্সে ঢুকে জোরালো শটে জাল কাঁপান। বাংলাদেশ ৪-১ গোলে জয় সুনিশ্চিত করে।

এই জয়ে তিন ম্যাচ শেষে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category