• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
Headline
আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও হামাস ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: স্বাধীনতার আঁতুড়ঘরে এবার নেই কোনো সরকারি আয়োজন বিরিয়ানিতে মেশানো হচ্ছে ডায়ালাইসিসের কেমিক্যাল: রাজধানীতে অভিযানে চাঞ্চল্যকর তথ্য অনলাইনে কালোবাজারি: ফেসবুক মার্কেটপ্লেসে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩৫০ টাকায় মুজিবনগর দিবস আজ: সরকার বদলালেও সংস্কার হয়নি, ধ্বংসস্তূপেই পড়ে আছে স্বাধীনতার স্মারক ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুত উৎপাদনের মেগাপরিকল্পনা সরকারের পুলিশে সরাসরি ৪ হাজার উপপরিদর্শক নিয়োগের উদ্যোগ বিষাক্ত আবর্জনা ও দূষণে মৃত্যুর মুখে ঢাকার লেকগুলো: চরম স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী এআই কি কেড়ে নেবে শিল্পীর জায়গা? হলিউড-বলিউডের তারকারা যা বলছেন মাঠের জাদুকর এবার মালিকের চেয়ারে: স্প্যানিশ ক্লাব কিনে নিলেন লিওনেল মেসি

ভুটানের পর এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ঋতুপর্ণা চাকমা

Reporter Name / ১২৮ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

অস্ট্রেলিয়ার নারী ফুটবল লিগে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের ঋতুপর্না চাকমা। এ তথ্য নিশ্চিত করেছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। তবে, তার খেলা নির্ভর করছে অনেক যদি-কিন্তুর উপর। এশিয়া ও ইউরোপের বেশ ক’টি দেশের ক্লাবের সঙ্গে নারীদের খেলা নিয়েও আলোচনা করছে ফুটবল ফেডারেশন।

কথিত আছে, যে রাঁধে, সে চুলও বাঁধে। যে ফুটবল খেলে, সে বিশ্বও জয় করতে পারে। ২০১০ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা বাংলাদেশ, পরের ১৬ বছরে এশিয়ার সেরা ১২ দলে পরিণত হবার পেছনে যে রয়েছে অদম্য মেয়েদের হার না মানা গল্প।

ঋতুপর্ণা-আফঈদারা টানা দুই বার দক্ষিণ এশিয়ার সেরা। বিশ্ব ফুটবল মার্কেটে বাড়ছে তাদের ডিমান্ড। সেই ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়ান লিগ থেকে বাংলাদেশের একজন ফুটবলারকে নেয়ার প্রস্তাব আসলো বাফুফের কাছে। তিনি আর কেউ নন। বাংলাদেশ নারী দলের প্রাণ ভোমরা ঋতুপর্ণা চাকমা।

বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, অস্ট্রেলিয়ার লিগের এজেন্ট ঋতুপর্ণাকে তাদের লিগে খেলানোর বিষয়ে যোগাযোগ করেছে। কিন্তু এটা সফল হতে অনেক যদি-কিন্তু আছে। ইউরোপ ও এশিয়ার অনেক ক্লাবে আমাদের দেশের মেয়েদের আগামী বছর দেখা যাবে।

অস্ট্রেলিয়ান যে ক্লাব থেকে খেলার প্রস্তাব পেয়েছেন ঋতুপর্ণা, সেটির নাম গোপন রেখেছে বাফুফে। তবে সেটি অস্ট্রেলিয়ার ন্যাশনাল প্রিমিয়ার লিগ উইমেনসের একটি ক্লাব। যারা খেলে সে দেশের নারী ফুটবলের তৃতীয় টায়ারে। এশিয়ান কাপ আগামী বছর মার্চে হবে অস্ট্রেলিয়াতেই। সেই দেশের কোনো ক্লাবে খেলার চেয়ে ভালো আর কি হতে পারে।

এদিকে বাফুফে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে মিশন অস্ট্রেলিয়ার জন্য হাই ইন্টেনসিভ ট্রেনিং শুরু করার ঘোষণা দিয়েছে। এবং আগামী বছর এশিয়া কাপের আগে খেলবে কমপক্ষে ৬ টি আন্তর্জাতিক ম্যাচ। সেই সাথে ডিসেম্বরে ঘরের মাটিতে নারী ফুটবল লিগ তো আছেই। তাই এই অবস্থায় বাফুফে ঋতুপর্নাকে ছাড়বে কিনা সেটা নির্ভর করছে অনেক যদি কিন্তুর উপর। কেননা সাধারনত কোনো ক্লাব ফুটবলারকে কিনলে পুরো মৌসুমের জন্য চায় সেই ক্লাব। আর বাফুফে চায় রিতুপর্নাকে দেশের জার্সিতে সবকটি ম্যাচে পেতে।

উল্লেখ্য, বর্তমানে ভুটান লিগে পারো এফসির হয়ে খেলছেন দেশের নারী ফুটবলের পোস্টার গার্ল ঋতুপর্ণা চাকমা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category