• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
Headline

মধ্যরাতে ডিবির জালে এক-এগারোর দাপুটে সেনা কর্মকর্তা ও সাবেক এমপি জেনারেল মাসুদ

Reporter Name / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসভবন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছেন সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত তিন তারকা সেনা কর্মকর্তা জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। ডিবি প্রধান শফিকুল ইসলাম এই আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অন্তত পাঁচটি মামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে মামলাগুলোর সুনির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি পুলিশ। জানা গেছে, বারিধারার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

রাজনীতিতে প্রবেশের আগে এই সেনা কর্মকর্তা সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ব্যাপক ক্ষমতাধর ও আলোচিত ব্যক্তি ছিলেন। বিশেষ করে ২০০৭ সালের ‘এক-এগারো’র পটপরিবর্তনের পর তিনি গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তিনি সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। পরবর্তীতে ২০০৮ সালের জুনে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরও ২০১১ সালের মাঝামাঝি সময় পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন।

সামরিক ও কূটনৈতিক জীবনের পর তিনি রাজনীতিতে সক্রিয় হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। কিন্তু মাত্র পাঁচ দিন পর নাটকীয়ভাবে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন এবং দলটির মনোনয়ন কিনে পরের দিনই সভাপতিমণ্ডলীর সদস্য পদে আসীন হন। ওই নির্বাচনে তিনি জাতীয় পার্টির হয়ে ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category