• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
Headline
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী বাঁধনের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা ঘৃণ্য অপরাধ: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ: সারজিস আলম সালমান শাহ হত্যা: জিজ্ঞাসাবাদ কৌশলে জবাব দিচ্ছেন আসামি ডন, কারাগারে প্রেরণ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট দুদক স্বাভাবিক প্রক্রিয়ায় অনুসন্ধান করলে সহযোগিতা করব: আসিফ মাহমুদ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংস্কার আনছে সরকার : প্রধানমন্ত্রী কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

মন্ত্রী হওয়ার গুঞ্জন: যা বললেন তামিম ইকবাল

Reporter Name / ১৮৬ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর এখন চলছে সরকার গঠনের শেষ মুহূর্তের প্রস্তুতি। নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনার শেষ নেই। এর মাঝেই হঠাৎ গুঞ্জন ছড়িয়ে পড়ে—টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে এই গুঞ্জনকে ‘পুরোপুরি মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন দেশসেরা এই ওপেনার।

গুঞ্জন ও বাস্তবতা

আগামীকাল বা পরশু নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। এই খবরকে কেন্দ্র করে শনিবার দিনভর সোশ্যাল মিডিয়া এবং কয়েকটি গণমাধ্যমে খবর রটে যে, তামিম ইকবাল নতুন সরকারের মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। নির্বাচনে অংশ না নিলেও টেকনোক্র্যাট কোটায় তাকে বিবেচনায় রাখা হয়েছে বলে প্রচার করা হয়।

তামিমের স্পষ্ট বার্তা

শনিবার গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এই গুঞ্জনের জবাব দেন তামিম। তিনি স্পষ্টভাবে জানান, মন্ত্রিত্ব নিয়ে কোনো প্রস্তাব তিনি পাননি।

ফেসবুক পোস্টে তামিম লিখেন, “আজ (শনিবার) সারা দিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি। যা পুরোপুরি মিথ্যা।”

তিনি আরও যোগ করেন, “এমন কোনো প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category