• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
Headline
দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে ভারত: এনসিপি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যসহ ৩৬ জনকে বিমান বাহিনী প্রধানের সংবর্ধনা সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি মত-পথ-আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে : মাহদী আমিন ২২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১২.৫ শতাংশ বেড়ে ১৩.৮২ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংকে লাগাতার অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ড. ইউনূসের ১০ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে

মালিকদের প্রস্তাব নাকচ শ্রমিকপক্ষের

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

তৈরি পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডে প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ভবনে বোর্ডের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, মালিকপক্ষের প্রস্তাব তাঁরা পেয়েছেন। এখনই তা প্রকাশ করা হচ্ছে না। তিনি বলেন, ‘মালিকরা যে মজুরি প্রস্তাব করেছেন, তা শ্রমিকপক্ষ গ্রহণ করেনি। তাই আরও আলোচনা হবে। ব্রিফিং শেষে আবার আমরা আলোচনা শুরু করব।’

সৈয়দ আজাদ বলেন, ‘আজ ফাইনাল করতে না পারলে কালও (মঙ্গলবার) আলোচনা হবে। আজ রাত ১০টা পর্যন্ত আলোচনা চলতে পারে। তবে কালকের মধ্যেই চূড়ান্ত হবে। শ্রমিক-কর্মচারীর স্বার্থ সবার আগে দেখবে বোর্ড এবং তাদের দাবি-দাওয়া বিবেচনায় নেওয়া হবে।’

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম মাত্র তিনটি সভার মাধ্যমে আমরা নতুন মজুরির বিষয় চূড়ান্ত করতে যাচ্ছি। দরকার হলে আমরা টানা কয়েকদিন ধরে আলোচনা করব। তবে আশা করছি, আজ না হলেও কাল একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারব।’

এ সময় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, ‘মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছে, তা আমাদের দাবির চেয়ে অনেক কম। তাই আমরা সেটা গ্রহণ করিনি। তবে শিল্পের স্বার্থে আমরাও দরকার হলে আমাদের দাবি থেকে কিছুটা নিচে নামব। এরপর আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে।’ আন্দোলনরত শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে সভা চলার সময় মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ একাধিক শ্রমিক সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ হয়। একপর্যায়ে কয়েক আন্দোলনকারী ভবনে ঢুকে ১৩তলায় মজুরি বোর্ডের চেয়ারম্যানের সভাকক্ষের সামনে স্লোগান দেন।

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাকখাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার। এরপরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে। তারপর গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন।

এরপর ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ শিক্ষানবিশ পদে সর্বনিম্ন ৩০ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকার প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। সেই অনুযায়ী ১৬ নভেম্বরের সভায় মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে জানিয়েছিল বিজিএমইএ। তবে সেই সভা স্থগিত হওয়ায় ফের অশান্ত হয়ে ওঠে শিল্পাঞ্চল। স্থগিত হওয়া এই সভায় সোমবার প্রস্তাব দিলেন মালিকেরা।

সোমবার মালিকপক্ষের সঙ্গে মজুরি বোর্ডের সভার মধ্যেও গাজীপুরের শ্রীপুরে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকেরা। সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার এই বিক্ষোভ ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ।

একই দাবিতে ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ করেন শ্রমিকরা। সকাল সোয়া ৯টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে এই বিক্ষোভ হয়। শ্রমিক অসন্তোষের জেরে শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য ৩৩ কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

গতকাল রোববার (২২ নভেম্বর) শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করায় ২৫টি কারখানায় ছুটি ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। শিল্পাঞ্চল পুলিশ-১-এর তথ্যে, তাদের আওতাধীন এলাকায় বিভিন্ন খাতের মোট কারখানা ১ হাজার ৭২৩টি। এর মধ্যে তৈরি পোশাক কারখানা ৭৩৬, যার মধ্যে ৪৭০টি রপ্তানিমুখী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category