• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
Headline
মুক্তবুদ্ধির চর্চাকেন্দ্র নাকি মতাদর্শের কারাগার: উচ্চশিক্ষালয়ে ক্রমবর্ধমান দমনপীড়ন ও সংকটের স্বরূপ বাই দ্য রিভারস অব ব্যাবিলন – ২ ইসরায়েলে আরও একটি প্যাট্রিয়ট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র সাত বছরে ছয় নির্বাচন, কেন থিতু হতে পারছে না ইসরায়েল? ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে উদ্যোগ নেই: বাণিজ্যমন্ত্রী স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও উপ-নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : ইসি সচিব ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে আগামীতে স্কুল-মাদ্রাসায় একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ঢাকা শহরে পদ্মা থেকে ১০০ কোটি লিটার পানি সরবরাহের নতুন প্রকল্প

মাশরাফি তার রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছেন, আমার জানামতে: ক্রীড়া উপদেষ্টা

Reporter Name / ২৭৫ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

৫ আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দলটির সব নেতা কর্মী আছেন আত্মগোপনে, নাহয় দেশ ছেড়ে পালিয়েছেন। একই পরিণতি হয়েছে দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের হুইপ মাশরাফি বিন মুর্তজারও। স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে দেশে থাকলেও তিনি আছেন আত্মগোপনে।

তবে এবার অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানালেন, তার ধারণা মাশরাফি তার রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি।

মাশরাফি ইস্যুতে কথা উঠে এসেছে সাকিবকে নিয়ে কথা বলতে গিয়ে। তিনি সাকিবকে নিয়ে জানান, তাকে দেশে খেলতে দেওয়ার বিষয়ে সহায়তা করার সুযোগ আর নেই। এখনো শেখ হাসিনাকে সমর্থনই তার মূল কারণ।

সাকিবের বিষয়ে আসিফ এরপর বলেন, ‘প্রথমত সাকিব আল হাসানের বিষয়গুলো কীভাবে আসল? শেয়ার মার্কেটে কেলেঙ্কারি নিয়ে মামলা হলো, তারপর আরও কিছু ফিন্যানশিয়াল ফ্রড নিয়ে দুদকের মামলা চলছে, তারপর তার বাবা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এমন ভিডিও সামনে এসেছে, তার পরিবারের বিরুদ্ধেও সম্ভবত হত্যামামলা আছে। তো এগুলোর কারণে সামনে এসেছে বিষয়টা, এমন না যে আমরা পিক আপ করে নিয়ে এসেছি। আদার অ্যাক্টিভিটিস যেগুলোর কারণে বিষয়টা সামনে চলে এসেছে। এরপর ওনার শেখ হাসিনাকে এনডোর্স করার দিক দিয়ে এটা আবার আলোচিত হয়েছে।’

সে প্রসঙ্গ থেকেই আসিফ মাশরাফির রাজনৈতিক অবস্থান নিয়ে বলেন, ‘কিন্তু মাশরাফি বিন মুর্তজার বিষয়ে এমন কিছু আছে কি না, এমন আমার জানা নেই বা আমার চোখে পড়েনি। আমার জানামতে উনি ওনার যে রাজনৈতিক অবস্থান ছিল সেটা থেকেও আবার সরে এসেছেন, ফেসবুকে উনি স্পষ্ট করেছেন বলে আমার মনে পড়ে।’

মূলত মাশরাফি তার রাজনৈতিক অবস্থান পরিবর্তনের ইঙ্গিতটা ফেসবুকে দেননি। দিয়েছিলেন গেল বছরের আগস্টে এক সাক্ষাৎকারে। সেখানে তিনি পরিষ্কার ইঙ্গিত দিয়েছিলেন রাজনীতিতে আর নেই। বলেছিলেন, ‘যখন রাজনীতিতে ছিলাম, ক্রিকেট বোর্ডে থাকার চেষ্টা করিনি। এখন রাজনীতিতে নেই, এখন যদি বোর্ডে থাকার চেষ্টা করি বা থাকতে চাই, তাহলে কেমন হয়ে যায় না!’ রাজনীতি করার বিষয়টি তিনি উল্লেখ করেছেন অতীতকালে।

এছাড়া এরপরে তার কর্মকাণ্ড ইঙ্গিত করছে তিনি রাজনীতির সঙ্গে আর নেই। শেষ এক বছরে তিনি ১৪টি ফেসবুক পোস্ট করেছেন নানা ঘটনার প্রেক্ষিতে। তার একটিও আওয়ামী লীগ সম্পর্কিত নয়। পক্ষান্তরে সাকিব শেষ এক বছরে জুয়ার ব্র্যান্ডিংয়ের পাশাপাশি আওয়ামী লীগ নিয়ে পোস্ট করেছেন একাধিক।

তবে সাকিবের মতো অপরাধ যদি করে থাকেন মাশরাফি, তাহলে বিচার হওয়ার সম্ভাবনাটিও উড়িয়ে দেননি ক্রীড়া উপদেষ্টা। আসিফ মাহমুদের কথা, ‘এর বাইরে যদি উনি রাষ্ট্রীয় আইনে তিনি কিছু করে থাকেন, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতেই পারে। ওনার বিষয়টা আলোচনায় নেই, কারণ উনি তো অবসর নিয়েছেন অনেক আগে। খেলার সাথে, সংশ্লিষ্ট জিনিসের সাথে তিনি আর ইনভলভ হন নাই। যে কারণে সেভাবে আলোচনায় আসেনাই। বাকিদেরটা যেভাবে রেলেভেন্ট ছিল, তারটা সেভাবে রেলেভেন্ট ছিল না আরকি।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category