• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
Headline
গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে : তথ্যমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সিআইডি-ডিএমপিসহ বিভিন্ন ইউনিটে ৯৩ শিক্ষানবিশ এএসপির পদায়ন শাপলা চত্বরে ‘গণহত্যা’ হয়েছে: চিফ প্রসিকিউটর ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে হাইকোর্টে রিট ধর্ষণ মামলায় মাগুরার সাবেক এসপি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা খেলাপি ঋণের দুই মামলায় রিজেন্ট সাহেদ ফের গ্রেপ্তার চট্টগ্রামে পিস্তল-গুলিসহ ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ ঘিরে কর্মকর্তাদের মাঝে অসন্তোষ নিজের বেতন নিজেই মেটান ভিনি!

মিস্টার বিস্টের মেগা প্রজেক্টে ডাক পেলেন বাংলাদেশের রাকিব

Reporter Name / ৬২ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী আমেরিকান ইউটিউবার মিস্টার বিস্টের সঙ্গে এবার একই ফ্রেমে দেখা যাবে বাংলাদেশের শীর্ষ ইউটিউবার রাকিব হোসেনকে। বেশ কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রাকিবকে ফলো করতে শুরু করেন মিস্টার বিস্ট, যা দেশের নেটিজেনদের মাঝে ব্যাপক কৌতূহলের জন্ম দেয়। এবার সেই জল্পনাকে সত্যি প্রমাণ করে মিস্টার বিস্ট সরাসরি রাকিবকে একটি কোলাবোরেশন বা যৌথ কাজের প্রস্তাব দিয়ে বার্তা পাঠিয়েছেন।

মিস্টার বিস্ট তার ইউটিউব চ্যানেলে বিশাল আয়োজনের সব চ্যালেঞ্জিং ভিডিওর জন্য বিশ্বজুড়ে সমাদৃত। তিনি আগেই ঘোষণা দিয়েছিলেন যে, বিশ্বের প্রতিটি দেশ থেকে একজন করে জনপ্রিয় ইউটিউবারকে আমন্ত্রণ জানিয়ে তিনি একটি অভিনব ও বড় পরিসরের চ্যালেঞ্জ গেমের আয়োজন করতে যাচ্ছেন। সেই বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক প্রজেক্টের জন্যই বাংলাদেশ থেকে একমাত্র ইউটিউবার হিসেবে ডাক পেয়েছেন রাকিব হোসেন।

বাংলাদেশের ব্যক্তিগত বা ইনডিভিজ্যুয়াল কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে সাবস্ক্রাইবার সংখ্যার দিক থেকে বর্তমানে সবার শীর্ষে রয়েছেন রাকিব। নিজের মেধা ও জনপ্রিয়তার স্বীকৃতিস্বরূপ তিনি এখন এত বড় একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে কাজের সুযোগ পেলেন। এই প্রজেক্টে অংশগ্রহণের মাধ্যমে মিস্টার বিস্টের ওই মেগা ভিডিওতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জনপ্রিয় এই দেশি ইউটিউবার।

(সূত্র: সোজু ডেস্ক রিপোর্ট)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category