• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
Headline
২৪ হয়েছিল বলেই ২৬ সালে নির্বাচন হয়েছে: ডা. শফিকুর রহমান আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোনো শঙ্কা নেই: ডিএমপি ক্যাপসুল সংকটে বাংলাদেশে ১৪ মাস ধরে বন্ধ ভিটামিন-এ ক্যাম্পেইন এআই কোম্পানি বেচে রাতারাতি বিলিয়নিয়ার ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত দুই তরুণ বাংলাদেশ ব্যাংকের সাইবার ঝুঁকি ও আন্তর্জাতিক লেনদেনের নিরাপত্তা সংকট জিটিএ ৬-এর প্রি-অর্ডারের তারিখ ও অফিশিয়াল কভার আর্ট প্রকাশ করল রকস্টার গেমস মুতা বিয়ে কি জায়েজ? বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েন করছে পাকিস্তান: উদ্বিগ্ন ভারত এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ: যে চাপে ইরানের সঙ্গে চুক্তিতে বাধ্য হলেন ট্রাম্প

যা চান সাইফউদ্দিন নতুন ক্রীড়া উপদেষ্টার কাছে

Reporter Name / ২০১ Time View
Update : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

পুরনো মন্ত্রিপরিষদ ভেঙে দেওয়ায় দায়িত্ব হারিয়েছেন নাজমুল হাসান পাপন। তার জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার কাঁধেই এখন নির্ভর করছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ।

ক্রীড়া উপদেষ্টা হওয়ার পর অনেকের কাছ থেকেই অভিনন্দন বার্তা পেয়েছেন আসিফ মাহমুদ। তবে শুধু অভিনন্দন বার্তায় নয়, নতুন ক্রীড়া উপদেষ্টার কাছে নিজের প্রত্যাশার কথাও জানিয়েছেন জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। নতুন ক্রীড়া উপদেষ্টাকে দেশের ক্রীড়া সংস্থার সংস্কারের দিকে মনোযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে সাইফউদ্দিন লিখেছেন, ‘অভিনন্দন আসিফ মাহমুদ ভাই। আপনি যেহেতু কুমিল্লার সন্তান, আমি পার্শ্ববর্তী জেলা ফেনীর ছেলে হিসেবে আপনার প্রতি অনুরোধ থাকবে, সারা বাংলাদেশের সমস্ত জেলা ক্রীড়া সংস্থার অযোগ্য লোকদের বিদায় করে, যারা সত্যিকারের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক, দেশকে ভালোবেসে এবং দেশের ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করতে চায়- এমন লোকদের জায়গা করে দিন।’

সাইফউদ্দিন আরও লিখেছেন, ‘দুর্নীতিমুক্ত ক্রীড়াঙ্গন এবং সমাজ চাই আমরা। ড. ইউনূস স্যার একটা কথা বলেছিলেন, গত পরশু দিন সম্ভবত পুরানদের দিয়ে আর কিছু হবে না; কারণ তাদের চিন্তা ভাবনা পুরনো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category